হোম > বিশ্ব

ভারতে ভাড়া বাসায় বাংলাদেশির লাশ, থাকতেন তরুণীর সঙ্গে

আতিকুর রহমান নগরী

ভুক্তভোগী শাহরিয়ার। ছবি : সংগৃহীত

ভারতের ন্যাশনাল ক্যাপিটাল রিজিওনের (এনসিআর) নয়ডা শহরের একটি ভাড়া বাসা থেকে এক বাংলাদেশি তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শাহরিয়ার নামের ওই তরুণ ভারতে পড়তে গিয়েছিলেন।

উত্তরপ্রদেশের আওতাধীন গ্রেটার নয়ডার বেটা-২ এলাকা থেকে গত রোববার সন্ধ্যায় ওই তরুণের লাশ উদ্ধার করা হয়। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

পুলিশ জানিয়েছে, শাহরিয়ারের বাড়িওয়ালা পুলিশকে খবর দেন। বাড়িওয়ালা পুলিশকে বলেন, এক দিনের বেশি সময় ধরে ওই তরুণকে দেখতে না পেয়ে তিনি খোঁজ নিতে যান। পরে ঘরের ভেতরে ফ্যানের সঙ্গে ঝুলে থাকা লাশ দেখতে পান।

গ্রেটার নয়ডা-১ সার্কেল অফিসার হেমন্ত উপাধ্যায় জানান, লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে কোনো সুইসাইড নোট মেলেনি।

বাড়ির মালিক জানিয়েছেন, শাহরিয়ার ওই বাসায় উঠেছিলেন রুপা নামের এক নারীর সঙ্গে। রুপা বিহারের বাসিন্দা। দুজনই নিজেদের বিবাহিত দাবি করে ৮ হাজার টাকা ভাড়ায় কক্ষটি নেন। তারা ১৭ নভেম্বর সেখানে উঠেছিলেন।

পুলিশ বলছে, রুপাকে সর্বশেষ ২১ নভেম্বর বাসা থেকে বেরিয়ে যেতে দেখা গেছে।

সার্কেল অফিসার উপাধ্যায় বলেন, ‘ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তদন্ত চলছে।’

হরমুজ প্রণালিতে ভাঙল মার্কিন শক্তির দম্ভ

চালকদের অ্যাকাউন্ট বন্ধ করায় উবারকে ৯৬ কোটি ডলার জরিমানা

ইরানে বিশাল নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান, মজুত ৭.৫ ট্রিলিয়ন ঘনফুটের বেশি

ইন্দোনেশিয়ার দাবানল নেভাতে সুপারম্যান সেজে কিশোর

ইউক্রেনকে অস্ত্র সহায়তা নিয়ে ক্ষুব্ধ রাশিয়া, ব্রিটেন থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করল মস্কো

মৃত্যুর ১৬ বছর পর উদ্ধার হয়েছিল যে ফার্স্টলেডির লাশ

জাতিসংঘের মহাসচিব পদে লড়াইয়ে যারা

ইউক্রেন যুদ্ধ অবসানের পথে বাধা ব্যাপক দুর্নীতি: সাবেক প্রতিরক্ষামন্ত্রী

ওমান ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনায় ইরানি মন্ত্রী

ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা দিচ্ছে ফ্রান্স