হোম > বিশ্ব

মার্কিন পণ্য আমদানি বাড়াবে চীন: ট্রাম্প

আতিকুর রহমান নগরী

ছবি: আল জাজিরা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যুক্তরাষ্ট্র থেকে পণ্য কেনা বাড়াতে রাজি হয়েছেন। সোমবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ফোনালাপের একদিন পর একথা জানালেন ট্রাম্প। খবর আল জাজিরার।

মঙ্গলবার সন্ধ্যায় এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘তাকে (শি জিনপিং) বলেছি, আমি চাই আপনি আরো বেশি পণ্য কিনুন। তিনি তা করতে রাজি হয়েছেন।’

এরআগে গত মাসে বেইজিং ঘোষণা দেয় যে তারা যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন কেনা আবার শুরু করবে এবং বিরল খনিজ সম্পদ রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা স্থগিত করবে।

মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেছেন, চীন এই বছর মার্কিন কৃষকদের কাছ থেকে ১ কোটি ২০ লাখ মেট্রিক টন সয়াবিন কেনার প্রতিশ্রুতি দিয়েছে।

মার্কিন কৃষি বিভাগের তথ্য অনুসারে, চীন এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে প্রায় দুই মিলিয়ন মেট্রিক টন সয়াবিনের অর্ডার দিয়েছে।

চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, ফোনালাপে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে চীনের প্রেসিডেন্ট বলেছেন, ‘চীন ও মার্কিন যুক্তরাষ্ট্র একসময় ফ্যাসিবাদ ও সামরিকবাদের বিরুদ্ধে পাশাপাশি লড়াই করেছে। এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল রক্ষার জন্য তাদের একসঙ্গে কাজ করা উচিত।’

শি ট্রাম্পকে আরো বলেন, ‘চীনে তাইওয়ানের প্রত্যাবর্তন যুদ্ধ-পরবর্তী আন্তর্জাতিক ব্যবস্থার একটি অবিচ্ছেদ্য অংশ। চীন তাইওয়ানকে তার ভূখণ্ডের অংশ হিসেবে বিবেচনা করে।

আরএ

শিক্ষার্থীদের জন্য স্কুলে মোবাইল নিষিদ্ধ করলেন ম্যাক্রোঁ

মধ্যপ্রাচ্য সংকটের কূটনৈতিক সমাধানের আহ্বান শি জিনপিংয়ের

সৌদি তেলবাহী ট্যাংকারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের

ইউরোপীয় দুই আইনপ্রণেতাকে দেশে ঢুকতে দিল না ইসরাইল

সিরিয়ার আসাদপন্থি ‘ব্যারেল বোমা মুফতি’ খ্যাত হাসুনের যাবজ্জীবন কারাদণ্ড

যুদ্ধবিরতির মাঝেই গাজায় হামাস যোদ্ধাকে হত্যার দাবি ইসরাইলের

২০ বছর আগে পদাবনতি, গ্রহের মর্যাদা আবার কি ফিরে পাবে প্লুটো

‘বিশ্বাসঘাতকতা’ করেছে বিজেপি সরকার, ফের রাস্তায় নামার ঘোষণা ককরোচদের

৪৫ ট্যাংকারকে কালো তালিকাভুক্ত করল ইরান

ইউক্রেনকে ৬১০ কোটি ইউরোর নতুন প্রতিরক্ষা সহায়তা অনুমোদন ইইউর