হোম > বিশ্ব

কৃত্রিম দ্বীপ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের, নেপথ্যে কী

আতিকুর রহমান নগরী

ছবি : জিও নিউজ।

প্রাকৃতিক সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে সিন্ধু উপকূলে একটি কৃত্রিম দ্বীপ নির্মাণের পরিকল্পনা করছে পাকিস্তান। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রহ এবং নতুন গবেষণায় তেল-গ্যাসের সম্ভাবনার ইঙ্গিতের পর পাকিস্তান তাদের সাগরে তেল অনুসন্ধান কার্যক্রম জোরদার করেছে। তবে অনুসন্ধানে উল্লেখযোগ্য হাইড্রোকার্বনের উপস্থিতি সম্পন্ন উপকূলীয় অববাহিকা অঞ্চল পাওয়া না যাওয়ায় ইসলামাবাদ খনন প্রক্রিয়া জোরদার করেছে।

ব্লুমবার্গের একটি প্রতিবেদন এসেছে, রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানি কোম্পানি, পাকিস্তান পেট্রোলিয়াম লিমিটেড (পিপিএল) সিন্ধু উপকূল থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে সুজাওয়ালের কাছে একটি দ্বীপ নির্মাণের পরিকল্পনা ঘোষণা করেছে।

পিপিএল-এর জেনারেল ম্যানেজার আরশাদ পালেকরের উদ্ধৃতি দিয়ে প্রকাশনাটি জানিয়েছে, লঞ্চপ্যাডটি ছয় ফুট উচ্চতায় লম্বা হবে, যেন জোয়ারের কারণে সার্বক্ষণিক অনুসন্ধান কাজে কোনো বাধা সৃষ্টি না হয়।

ইসলামাবাদে একটি তেল ও গ্যাস সম্মেলনের ফাঁকে পালেকর বলেছেন, আবুধাবির কৃত্রিম দ্বীপপুঞ্জের সফলতা দ্বারা অনুপ্রাণিত হয়ে পাকিস্তানের প্রথম প্রকল্প হিসেবে পিপিএল এই প্রকল্পটি হাতে নিয়েছে। তিনি আরো জানিয়েছেন, দ্বীপের নির্মাণ কাজ ফেব্রুয়ারিতে সম্পন্ন হবে, এবং এর পরপরই কার্যক্রম পরিচালনার পরিকল্পনা করা হবে।

পাকিস্তান দেশি-বিদেশি চারটি সংস্থাকে ২৩টি অফশোর অনুসন্ধান ব্লক প্রদানের কয়েক সপ্তাহ পর এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে।

এর আগে জুলাই মাসে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, তার সরকার পাকিস্তানের সাথে একটি চুক্তি করেছে, যেখানে দেশ দুটি ইসলামাবাদের ‘বিশাল তেল মজুদ’ উন্নয়নে একসাথে কাজ করবে।
সূত্র: জিও নিউজ।

গোপনে আরব দলগুলোর সহায়তা চেয়েছেন নেতানিয়াহু

২৪ ঘণ্টায় হরমুজে ৫ জাহাজে হামলা

মোসাদপ্রধানের যুক্তরাষ্ট্র সফর, ক্ষমতা ধরে রাখতে নেতানিয়াহুর শেষ চেষ্টা

গাজায় ৪৮ ঘণ্টায় ১৬ ফিলিস্তিনি নিহত

যুক্তরাষ্ট্রে বাড়ছে হামের সংক্রমণ, ২৬ বছর পর হারাল নির্মূলের স্বীকৃতি

আসামে মুসলিমদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ, গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ

যুদ্ধক্ষেত্রে আসছে স্বয়ংক্রিয় বুদ্ধিযুক্ত প্রাণঘাতী অস্ত্র, বিশ্বজুড়ে আতঙ্ক

চীনে তিন পরাশক্তির বৈঠকে গুরুত্ব পাচ্ছে যেসব ইস্যু

ভারতকে আর গণতান্ত্রিক দেশ বলা যায় না: রাহুল গান্ধী

উপসাগরীয় দেশগুলোতে ইরানের ৭ হাজার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি জিসিসির