হোম > বিশ্ব

কুয়েতে কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি

আমার দেশ অনলাইন

কুয়েতে বেশ কয়েকটি মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। তবে সব ক্রু বেঁচে গেছেন বলে জানায় মন্ত্রণালয়।

সোমবারের ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, একটি যুদ্ধবিমানে আগুন লেগেছে। সে অবস্থায় এটি নিচে পড়ছে।

বিমান বিধ্বস্ত হওয়ার বিষয়ে ভিডিও পেয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। এতে দেখা যায়, একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। পাশাপাশি একজন পাইলট বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন।

কুয়েতে যুক্তরাষ্ট্রের আল সালেম বিমানঘাঁটি থেকে ১০ কিলোমিটার দূরত্বের মধ্যেই এ ঘটনা ঘটে। তবে যুদ্ধবিমানটি কীভাবে বিধ্বস্ত হয়েছে বা কোন বিমানবাহিনীর তা নিশ্চিতভাবে জানা যায়নি।

ঘটনা সম্পর্কে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য করা হয়নি।

ইন্দোনেশিয়ায় নিখোঁজ সাংবাদিকদের সন্ধানে ফের অভিযান

পাকিস্তানে ভারতীয় মদতপুষ্ট ১১ সন্ত্রাসী নিহত

নেপালে বন্যার দুই সপ্তাহ পরও নিখোঁজদের উদ্ধারে অভিযান

জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের নির্দেশ ইসরাইলের

ইরানকে দমানোর জন্য ট্রাম্পের নিষেধাজ্ঞা ও অবরোধ কি যথেষ্ট

ইরান যুদ্ধে যোগ দেওয়ার বিরুদ্ধে দক্ষিণ কোরিয়ায় বিক্ষোভ

ফিলিস্তিনিদের ওপর সহিংসতা এখন নির্বাচনি প্রচারের হাতিয়ার

ফের যুদ্ধের দ্বারপ্রান্তে সৌদি আরব ও হুথি বিদ্রোহীরা

এবার প্রকাশিত হলো এপস্টেইন মামলায় বাদীর পরিচয়

১২ ব্রিটিশ এমপির প্রবেশে নিষেধাজ্ঞা দিল ইসরাইল