হোম > বিশ্ব > আমেরিকা

আফ্রিকায় আইএসের সেকেন্ড ইন কমান্ড নিহত, দাবি ট্রাম্পের

আমার দেশ অনলাইন

ছবি: দ্য গার্ডিয়ান

ইসলামিক স্টেটের (আইএস) বিশ্বব্যাপী নেটওয়ার্কের ‘সেকেন্ড ইন কমান্ড’ বা দ্বিতীয় শীর্ষ নেতা মার্কিন ও নাইজেরীয় বাহিনীর যৌথ অভিযানে নিহত হয়েছেন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গত শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আজ রাতে আমার নির্দেশনায় বিশ্বের সবচেয়ে সক্রিয় সন্ত্রাসীকে যুদ্ধক্ষেত্র থেকে নির্মূল করতে অত্যন্ত নিখুঁত ও সুপরিকল্পিতভাবে একটি জটিল অভিযান চালিয়েছে সাহসী আমেরিকান ও নাইজেরিয়ার সশস্ত্র বাহিনী।’

তিনি আরো বলেন, ‘বিশ্বব্যাপী আইএসের দ্বিতীয় শীর্ষ নেতা আবু-বিলাল আল-মিনুকি ভেবেছিলেন তিনি আফ্রিকায় লুকিয়ে থাকতে পারবেন। কিন্তু তিনি জানতেন না যে আমাদের এমন গোয়েন্দা আছে, যারা তার প্রতিটি কর্মকাণ্ড সম্পর্কে আমাকে খবর দিত।’

আইএস গোষ্ঠীর সঙ্গে জড়িত থাকার দায়ে ২০২৩ সালে আবু-বিলাল আল-মিনুকির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র।

তার মৃত্যুর বিষয়ে ট্রাম্প বলেন, ‘তিনি আর আফ্রিকার মানুষকে আতঙ্কিত করতে পারবেন না কিংবা আমেরিকানদের লক্ষ্য করে হামলা চালানোর পরিকল্পনা করতে পারবেন না। তাকে সরিয়ে দেওয়ার ফলে আইএসের বৈশ্বিক কার্যক্রম ব্যাপকভাবে কমবে।’

সফলভাবে এই যৌথ অভিযান সম্পন্ন করার জন্য নাইজেরিয়া সরকারের ‘অংশীদারত্বের’ প্রশংসা করেন এবং তাদের ধন্যবাদ জানান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।

সূত্র: দ্য গার্ডিয়ান

এএম

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির আইনজীবী পরিচয় নিয়ে বিতর্ক, তদন্তের দাবি

গ্রেপ্তারের আগে সৌদির টিকিট কাটেন প্রকৌশলী আলফোজান

তিন দেশের ১৩ হাজার অ্যাকাউন্ট বন্ধ করল সামাজিক মাধ্যম এক্স

যুক্তরাষ্ট্রে হিন্দু মন্দিরে হামলার ষড়যন্ত্র, এক মার্কিন তরুণ গ্রেপ্তার

তরুণদের ক্ষতি করছে চ্যাটজিপিটি, যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্যে মামলা

তথ্য ফাঁসকারীদের গুলি করে মারা উচিত: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি ৩.৭ শতাংশ, নির্বাচনের আগে চাপে ট্রাম্প

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৬

মানবাধিকার সংগঠনকে নিষেধাজ্ঞা দিতে পারবে না ট্রাম্প প্রশাসন, আদালতের রায়

গ্রিনল্যান্ডে তেল-গ্যাস ও খনিজ অনুসন্ধান শুরুর ঘোষণা ট্রাম্পের