হোম > বিশ্ব > আমেরিকা

নেতানিয়াহুর প্ররোচনায় যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প: কমলা হ্যারিস

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস অভিযোগ করেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন এক যুদ্ধে জড়িয়েছেন যা “আমেরিকার জনগণ চায় না” এবং এতে মার্কিন সেনারা ঝুঁকির মুখে পড়েছেন। তিনি বলেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্ররোচনায় এই যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প।

২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের কাছে পরাজিত হ্যারিস শনিবার ডেট্রয়েটে ডেমোক্র্যাটিক পার্টির এক তহবিল সংগ্রহ অনুষ্ঠানে এসব মন্তব্য করেন। তিনি বলেন, ট্রাম্প প্রশাসন এমন একটি সংঘাতে জড়িয়েছে যা অপ্রয়োজনীয় এবং এর ফল ভুগতে হচ্ছে সাধারণ মার্কিন নাগরিকদের।

হ্যারিসের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় নেতানিয়াহু এই দাবি নাকচ করে দেন। এর আগে গত মাসে এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেছিলেন, “কেউ কি সত্যিই মনে করে, কেউ প্রেসিডেন্ট ট্রাম্পকে বলে দিতে পারে কী করতে হবে?”

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই বক্তব্যগুলো যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও নতুন করে বিতর্ক তৈরি করেছে।

তথ্যসূত্র: আল জাজিরা

এসআর

মাত্র ১৫ মিনিটেই মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান: জেনারেল আকরামিনিয়া

ভারি বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অধিদপ্তর

খাল থেকে ‘কুমির’ নয়, আসে কাঁড়ি কাঁড়ি ডলার

কুমিল্লা সার্কিট হাউসে কক্ষজুড়ে উইপোকা, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

স্বাভাবিক ছন্দে আদ্-দ্বীন বাড়ছে রোগীর চাপ

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

বাঁশখালীর মিষ্টি পানের চাহিদা বাড়ছে বিদেশে

তেজগাঁওয়ে রেলওয়ের পাঁচ একর জমি আবার অবৈধ দখলে

সুন্দরবনের দুয়ার খুললেও জীবিকা অর্জনে যেতে পারছেন না বনজীবীরা