হোম > বিশ্ব > আমেরিকা

জীবনযাত্রার ব্যয় সংকটে নজর না দেওয়ায় ভোট হারিয়েছেন ট্রাম্প

আলজাজিরা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এপি

যুক্তরাষ্ট্রে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও সামর্থ্য সংকটকে গুরুত্ব না দেওয়ায় মধ্যবর্তী নির্বাচনে ভোট হারিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলেছে বলে স্বীকার করেছেন তিনি। তবে ট্রাম্প বলেছেন, পরিস্থিতি যা-ই হোক, তিনি একই সিদ্ধান্ত নিতেন।

নির্বাচনে জীবনযাত্রার ব্যয় ছিল অন্যতম প্রধান ইস্যু। অথচ নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলতে গিয়ে ট্রাম্প প্রথমে নিজের প্রস্তাবিত বলরুমের প্রসঙ্গ তোলেন। বিষয়টি নিয়ে ডেমোক্র্যাটদের পাশাপাশি তার দলের কয়েকজন নেতাও সমালোচনা করেছেন।

তাদের অভিযোগ, ট্রাম্প সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় সংকট নিয়ে যথেষ্ট মনোযোগ দেননি বরং তার আগ্রহ ছিল হোয়াইট হাউসে বলরুম কেমন হবে, বিজয় স্মারক তোরণ দেখতে কেমন হবে, তা নিয়ে।

নির্বাচনি প্রচারের শেষ দিকে ট্রাম্প রিফ্লেক্টিং পুলের পাশে ভাষণ দিয়েছিলেন। ওই পুকুরের সংস্কার ও সৌন্দর্যবর্ধনের কাজ নিয়েও তিনি বেশ কিছুদিন ধরে আগ্রহ দেখিয়ে আসছেন।

তবে ইরানের বিরুদ্ধে যুদ্ধে রিপাবলিকানদের প্রতি ভোটারদের একাংশের সমর্থন কমেছে বলে স্বীকার করেছেন ট্রাম্প। তার এই স্বীকারোক্তিতে নির্বাচনের ফলাফলে যুদ্ধের প্রভাবের বিষয়টি উঠে এসেছে।

এএম

ট্রাম্পের লাগাম কতটা টেনে ধরতে পারবেন ডেমোক্র্যাটরা

আবদুল আল-সাইয়েদের চিন্তা-দর্শন ও রাজনৈতিক উত্থান

যুক্তরাষ্ট্রের মায়ামিতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ১

নির্বাচনে ভরাডুবি: ট্রাম্পকে কর্মকৌশল পরিবর্তনের আহ্বান রিপাবলিকানদের

পাঁচ অঙ্গরাজ্যে বিশাল ব্যবধানে জয় পেয়েছেন ট্রাম্পবিরোধীরা

হাড্ডাহাড্ডি লড়াইয়ের কারণে ডাকে আসা ব্যালট হাতে গোনা হচ্ছে কিছু জায়গায়

মিসিসিপি ও আলাস্কায় সিনেট নির্বাচনের ফল জানা যাবে কয়েক দিন পর

মধ্যবর্তী নির্বাচনে হারের পর হেগসেথকে সরানোর কথা ভাবছেন ট্রাম্প

ইরান যুদ্ধ চালাতে নতুন অর্থ বরাদ্দ না দেওয়ার আহ্বান মার্কিন সিনেটরের

ইনশাআল্লাহকে আলহামদুলিল্লাহয় পরিণত করায় আল-সাইয়েদকে ইলহান ওমরের অভিনন্দন