হোম > বিশ্ব > আমেরিকা

মার্কিন মধ্যবর্তী নির্বাচন ২০২৬: মিশিগানে এগিয়ে আবদুল আল-সাইয়েদ

এনবিসি

যুক্তরাষ্ট্রের সিনেট নির্বাচনে প্রাথমিক ভোট গণনায় ডেমোক্র্যাট প্রার্থী আবদুল আল-সাইয়েদ এগিয়ে রয়েছেন। এখন পর্যন্ত গণনা করা ভোটের হিসাবে তিনি পেয়েছেন ৫৪ দশমিক ৩ শতাংশ। তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী মাইক রজার্স পেয়েছেন ৪৪ শতাংশ ভোট। তবে ভোট গণনা শেষ না হওয়ায় এখনই কাউকে বিজয়ী ঘোষণা করা হচ্ছে না।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ১০ লাখ ৭২ হাজার ৬৪২টি ভোট গণনা করা হয়েছে, যা মোট ভোটের ২১ দশমিক ৭ শতাংশ। এখনো প্রায় ৩৮ লাখ ৬২ হাজার ভোট গণনা বাকি রয়েছে।

প্রাথমিক ফলে আবদুল আল-সাইয়েদ পেয়েছেন ৫ লাখ ৮২ হাজার ৭৪৬ ভোট। অন্যদিকে মাইক রজার্সের ঝুলিতে রয়েছে ৪ লাখ ৭১ হাজার ৬৩৪ ভোট। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে উল্লেখিত লিডিয়া ক্রিস্টেনসেন পেয়েছেন ৯ হাজার ৮৯১ ভোট।

নির্বাচনের ফল বিশ্লেষণে দেখা গেছে, আল-সাইয়েদকে হারাতে হলে মাইক রজার্সকে বাকি ভোটের অন্তত ৫০ দশমিক ৬ শতাংশ পেতে হবে।

এবারের নির্বাচনে প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনে এবং সিনেটের ১০০ আসনের মধ্যে ৩৫টিতে ভোট হয়েছে। এ ছাড়া ৩৬টি অঙ্গরাজ্যে গভর্নর নির্বাচন হয়েছে। প্রতিনিধি পরিষদ ও সিনেটের এসব আসনের নির্বাচনের ফলাফলের ওপর নির্ভর করছে কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে।

বর্তমানে দুই কক্ষই রিপাবলিকানদের নিয়ন্ত্রণে। ডেমোক্র্যাটরা অন্তত একটি কক্ষে সংখ্যাগরিষ্ঠতা পেতে চাইছে। ভোট গণনা শুরুর পর প্রথম ফলাফল আসতে শুরু করেছে। ভার্জিনিয়া অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী মার্ক ওয়ার্নারকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

সিনেটের নিয়ন্ত্রণ নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে আলাস্কা, আইওয়া, কানসাস, মেইন, মিশিগান, ওহাইও, টেক্সাসের মতো অঙ্গরাজ্যের ফলাফল।

যুক্তরাষ্ট্রে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ নিচ্ছে ডেমোক্র্যাটরা

ডেমোক্র্যাটদের যুগান্তকারী সাফল্যকে স্বাগত জানালেন মামদানি

ইতিহাস গড়লেন হিজাবি আবের কাওয়াস, নিউইয়র্কের আইনসভায় প্রথম ফিলিস্তিনি বংশোদ্ভূত নারী

ট্রাম্পের ভরাডুবি: ডেমোক্র্যাটরা সিনেটে ৫১, কংগ্রেসেও ব্যাপক এগিয়ে

মার্কিন ভোটারদের সিদ্ধান্তে বড় প্রভাব ফেলেছে যেসব কারণ

ফ্লোরিডায় কৃষ্ণাঙ্গ নেতা বায়রন ডোনাল্ডসের ঐতিহাসিক জয়

ওহাইওর প্রথম নারী গভর্নর নির্বাচিত হলেন ডেমোক্র্যাট অ্যামি অ্যাকটন

৩০ বছর পর টেক্সাসে সিনেট আসনে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক জয়

মার্কিন মধ্যবর্তী নির্বাচন ২০২৬: দক্ষিণ ক্যারোলিনায় সিনেট নির্বাচনে জয়ী অ্যানি অ্যান্ড্রুজ

মার্কিন ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হওয়ার পথে হাকিম জেফরিস