হোম > বিশ্ব > আমেরিকা

এপস্টেইন ফাইলস ঘিরে এবার আলোচনায় মামদানির মা মীরা নায়ার

আমার দেশ অনলাইন

নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানির ও তার মা চলচ্চিত্র পরিচালক মীরা নায়ার।

যৌন অপরাধী জেফরি এপস্টেইনকে ঘিরে প্রকাশিত নতুন নথিতে এবার নাম উঠে এসেছে নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানির মা ও খ্যাতনামা চলচ্চিত্র পরিচালক মীরা নায়ারের। সদ্য প্রকাশিত এপস্টেইন–সংক্রান্ত ফাইলে দাবি করা হয়েছে, ২০০৯ সালে গিজলাইন ম্যাক্সওয়েলের ম্যানহাটনের বাসভবনে আয়োজিত একটি পার্টিতে তিনি উপস্থিত ছিলেন।

প্রকাশিত তথ্যে বলা হয়, ওই বছর মীরা নায়ার পরিচালিত চলচ্চিত্র অ্যামেলিয়া মুক্তি পায় এবং ছবিটির প্রচারের অংশ হিসেবেই তিনি ওই অনুষ্ঠানে অংশ নেন। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ শুক্রবার যে নতুন দফার নথি প্রকাশ করেছে, তাতে ২০০৯ সালে জনসংযোগকর্মী পেগি সিগালের পাঠানো একটি ইমেইল অন্তর্ভুক্ত রয়েছে, যেখানে মীরা নায়ারের নাম উল্লেখ করা হয়।

২০০৯ সালের ২১ অক্টোবর ভোরে পাঠানো ওই বার্তায় সিগাল লেখেন, ‘এইমাত্র গিজলাইনের টাউনহাউসে চলচ্চিত্রের আফটার পার্টি থেকে বের হলাম।’ তিনি আরো জানান, ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন, অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস এবং মীরা নায়ার।

ইমেইলে চলচ্চিত্রটি দর্শক ও সমালোচকদের কাছ থেকে তেমন ইতিবাচক সাড়া না পাওয়ার কথাও উল্লেখ করা হয়। পাশাপাশি ভবিষ্যতে বিভিন্ন চলচ্চিত্র ও বিনোদন শিল্প–সংক্রান্ত অনুষ্ঠানে অংশ নেওয়ার পরিকল্পনার কথাও লেখেন সিগাল।

এই ইমেইলটি বিচার বিভাগের সর্বশেষ প্রকাশিত কয়েক লক্ষ নথির একটি মাত্র। এসব নথিতে জেফরি এপস্টেইনের অপরাধমূলক কর্মকাণ্ড এবং বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির সঙ্গে তার যোগাযোগের বিষয়ে নতুন তথ্য সামনে এসেছে।

উল্লেখ্য, অ্যামেলিয়া একটি জীবনীভিত্তিক নাট্যধর্মী চলচ্চিত্র, যেখানে কিংবদন্তি বিমানচালক অ্যামেলিয়া ইয়ারহার্টের ভূমিকায় অভিনয় করেন হিলারি সোয়াঙ্ক এবং তার স্বামী ও প্রকাশক জর্জ পুটনামের চরিত্রে ছিলেন রিচার্ড গিয়ার।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ জানিয়েছেন, এপস্টেইন–সংক্রান্ত সর্বশেষ প্রকাশনায় বিচার বিভাগ ৩০ লাখের বেশি পৃষ্ঠার নথি উন্মুক্ত করেছে। এর পাশাপাশি প্রকাশ করা হয়েছে ২ হাজারের বেশি ভিডিও এবং প্রায় ১ লাখ ৮০ হাজার ছবি। এসব উপাদানের মধ্যে এমন নথিও রয়েছে, যেগুলো ভুক্তভোগীদের সুরক্ষার স্বার্থে আগের দফায় প্রকাশ করা হয়নি।

এসআর

যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে ১০০ ছাড়াল মৃতের সংখ্যা

যুক্তরাষ্ট্রে কেনেডি সেন্টার বন্ধের ঘোষণা ট্রাম্পের, সাংস্কৃতিক অঙ্গনে বিতর্ক

কোস্টারিকার নতুন প্রেসিডেন্ট হলেন লরা ফার্নান্দেজ

কিউবার ‘সর্বোচ্চ পর্যায়ের’ নেতৃত্বের সঙ্গে চুক্তি নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

এপস্টেইনের নথিতে এবার এলো ক্লিনটন দম্পতির নাম

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি ৯ ফেব্রুয়ারি

ইরানে আজ থেকেই হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলার তেল খাতে চীনা বিনিয়োগে ট্রাম্পের সবুজ সংকেত

ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত শহরে বিক্ষোভে হস্তক্ষেপ না করতে আইসিইকে নির্দেশ ট্রাম্পের

দূতাবাস খুলতে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল