হোম > বিশ্ব > আমেরিকা

ট্রাম্পের বক্তব্যে তেলের বাজারে ধস, দাম কমল ৫ শতাংশের বেশি

আমার দেশ অনলাইন

মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে কূটনৈতিক আলোচনায় অগ্রগতির ইঙ্গিত দেওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ৫ শতাংশের বেশি কমেছে। বিশেষ করে ইরানকে ঘিরে উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের পর বাজারে স্বস্তি ফিরে আসে।

বুধবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম কমে ব্যারেলপ্রতি ১০৫ দশমিক ৭০ ডলারে নেমে আসে। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে সম্ভাব্য সংঘাত নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগ কিছুটা কমে যাওয়ায় তেলের দামে এই বড় পতন দেখা গেছে।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে আলোচনা বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, তেহরান যদি শান্তিচুক্তিতে সম্মত না হয়, তাহলে আরো হামলার ঘটনা ঘটতে পারে।

ট্রাম্পের এই মন্তব্যে একদিকে যেমন সম্ভাব্য সমঝোতার আশা তৈরি হয়েছে, অন্যদিকে নতুন করে উত্তেজনা বাড়ার আশঙ্কাও রয়ে গেছে। ফলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অনিশ্চয়তা এখনো পুরোপুরি কাটেনি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সূত্র: আল জাজিরা

এআরবি

গ্যাস-বিদ্যুৎ সংকটে নাকাল মানুষ

ব্যর্থতা ঢাকতেই ইরানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র

ট্রানজিটের আড়ালে সব বন্দর ভারতের কবজায়

নরসিংদীতে ২৮৭ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা

কৃত্রিম জ্বালানি সংকটে পশ্চিম তীর

ঝিনাইদহে প্রতিপক্ষের হামলায় সাবেক ইউপি সদস্য নিহত

চীনের ৩, ১১ বিমানবাহী রণতরি থাকা সত্ত্বেও সংকটে যুক্তরাষ্ট্র

টিভির পর্দায় শ্রীলঙ্কা-ভারত টেস্টের সঙ্গে রোনালদোর আল নাসরের ম্যাচ

তজুমদ্দিনে ৩৯ সরকারি ঘর এখনো আওয়ামীদের দখলে

‘মহামারি এলাকা’ ঘোষণার দাবি বিএনপির