হোম > বিশ্ব > আমেরিকা

ইরান ইস্যুতে সিনেটে ষষ্ঠ ভোটে যাচ্ছে ডেমোক্র্যাটরা

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের সিনেটে ইরান যুদ্ধ নিয়ে আবারও ভোটের উদ্যোগ নিয়েছে ডেমোক্র্যাটরা। সংখ্যালঘু নেতা চাক শুমার জানিয়েছেন, তারা এ সপ্তাহে ‘ওয়ার পাওয়ারস রেজল্যুশন’-এর ওপর ষষ্ঠবারের মতো ভোটে যেতে বাধ্য করবেন, যার লক্ষ্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেওয়া সামরিক পদক্ষেপ সীমিত করা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে শুমার বলেন, ‘৬০ দিনের একটি বেপরোয়া ও অজনপ্রিয় যুদ্ধের পরও রিপাবলিকানরা কি ট্রাম্পকে সমর্থন করে যাবে, নাকি এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসবে?’

যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী যুদ্ধ ঘোষণার ক্ষমতা কংগ্রেসের হাতে, প্রেসিডেন্টের নয়। তবে ডেমোক্র্যাটরা অভিযোগ করছেন, ট্রাম্প প্রশাসন কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইরানে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে।

এর আগে ডেমোক্র্যাটরা একাধিকবার সেনেট ও প্রতিনিধি পরিষদে এ ধরনের প্রস্তাব উত্থাপন করলেও তা পাস করাতে ব্যর্থ হয়েছে। তবু তারা আবারও ভোটের মাধ্যমে প্রশাসনের ওপর চাপ বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সূত্র: আলজাজিরা

এসআর

জাতিসংঘে যুক্তরাষ্ট্র-ইরান তীব্র বাগ্‌যুদ্ধ

কলম্বিয়ার মহাসড়কে বোমা হামলায় ২১ নিহত, আহত ৫৬

ওয়াশিংটনের নৈশভোজে ট্রাম্পকে হত্যাচেষ্টার অভিযোগ সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা স্থবির, তেলের দামে ঊর্ধ্বগতি অব্যাহত

ইরানের শান্তি প্রস্তাব খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র, সিদ্ধান্ত এখনো হয়নি

গণমাধ্যমের বাইরে থাকবে ইরান আলোচনা, কারণ জানাল হোয়াইট হাউস

বক্স অফিসে ঝড় তুলল মাইকেল জ্যাকসনের বায়োপিক

জীবাশ্ম জ্বালানি বন্ধে ৬০ দেশের প্রথম বৈশ্বিক সম্মেলন, আমন্ত্রণ পায়নি যুক্তরাষ্ট্র

প্রশান্ত মহাসাগরে মাদকবাহী নৌযানে ফের মার্কিন হামলায় নিহত ৩

হামলা থেকে উদ্ধারের পর সিক্রেট সার্ভিসের প্রশংসায় ট্রাম্প