হোম > বিশ্ব > আমেরিকা

যুদ্ধই মার্কিন অস্ত্র ব্যবসায়ীদের আয়ের বড় উৎস

আমার দেশ অনলাইন

প্রতীকী ছবি

যুক্তরাষ্ট্র গত ২৫ বছর ধরে অর্থাৎ ৯/১১-এর পর থেকেই একটি ‘স্থায়ী যুদ্ধ’ পরিস্থিতির মধ্যে রয়েছে, যার ফলে দেশটির প্রতিরক্ষা ব্যয় আকাশচুম্বী হয়েছে।

ওয়াশিংটনভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক স্টিমসন সেন্টারের সিনিয়র ফেলো ড্যান গ্রেজিয়ার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন।

ড্যান গ্রেজিয়ার বলেন, ‘যুক্তরাষ্ট্রের অনেক কোম্পানি এবং জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট ব্যক্তিদের একটি বড় অংশ উচ্চ প্রতিরক্ষা বাজেটে অভ্যস্ত হয়ে পড়েছে। একবার এই ধরনের ব্যয় যখন জেঁকে বসে, তখন সেখান থেকে বেরিয়ে আসার পথ খুঁজে পাওয়া সহজ নয়।’

তার মতে, উচ্চ প্রতিরক্ষা ব্যয় বজায় রাখার সর্বোত্তম উপায় হলো আরেকটি যুদ্ধে জড়িয়ে পড়া।

তিনি উল্লেখ করেন, ইরান যুদ্ধে বর্তমানে যে পরিমাণ ক্ষেপণাস্ত্র ও বোমা ব্যবহার করা হচ্ছে, সেগুলো পুনরায় তৈরি বা প্রতিস্থাপন করতে হবে। আর এই প্রক্রিয়াটি লকহিড মার্টিন এবং আরটিএক্স-এর মতো অস্ত্র উৎপাদনকারী কোম্পানিগুলোর জন্য অত্যন্ত লাভজনক একটি সুযোগ তৈরি করে দেয়। মূলত প্রতিরক্ষা বাজেট উচ্চ রাখার এই প্রবণতা মার্কিন অস্ত্র ব্যবসায়ীদের জন্য এক বড় আয়ের উৎস হয়ে দাঁড়িয়েছে।

সূত্র: আল–জাজিরা

এএম

ভারতে মুসলিমদের নিশানা করে গাড়ি-জমির ধর্মভিত্তিক তথ্য চাইছে কমিশন: ওয়াইসি

পেন্টাগনের শীর্ষ সামরিক কর্মকর্তারা ছাঁটাইয়ের ঝুঁকিতে

সিলিকন ভ্যালির যৌন শিকারির তালিকা ফাঁস, মুখ খুললেই চাকরি হারানোর ঝুঁকি

মার্কিন নৌবাহিনীর জন্য ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান তৈরি করবে বোয়িং

তেলের দাম খুব দ্রুতই কমবে: ট্রাম্প

ক্যালিফোর্নিয়ায় নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

২০০ বছরের ইতিহাসে প্রথম নারী বন্দির মৃত্যুদণ্ড কার্যকর করতে যাচ্ছে মার্কিন অঙ্গরাজ্য টেনেসি

সবচেয়ে বড় ইস্পাত কারখানা নির্মাণের ঘোষণা ট্রাম্পের

ইরানকে ছাড় দেওয়ার প্রস্তাবের কথা অস্বীকার ট্রাম্পের

মেক্সিকোতে উপকূলীয় এলাকায় বন্যা, বিদ্যুৎ সরবরাহ বন্ধ