হোম > বিশ্ব > আমেরিকা

যুদ্ধ শেষ করুনÑপুতিনকে ট্রাম্প

আমার দেশ অনলাইন

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যাওয়ার পথে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: আল জাজিরা

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যাওয়ার পথে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি সরাসরি বার্তা দিয়েছেন তিনি।

ট্রাম্প বলেন, পুতিনের প্রতি আমার বার্তা হলো—যুদ্ধের নিষ্পত্তি করুন। মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের এবারের অধিবেশনে ইউক্রেন যুদ্ধ অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ইস্যু হয়ে উঠেছে। ট্রাম্পের সঙ্গে বৈঠকে জেলেনস্কি যুদ্ধের উত্তেজনা কমানোর উদ্যোগ এবং ইউক্রেনের জ্বালানি ও গুরুত্বপূর্ণ অবকাঠামো সুরক্ষার বিষয়টি তুলে ধরবেন বলে জানা গেছে।

তবে রাশিয়া এখন পর্যন্ত বিমান হামলা বন্ধে কোনো সমঝোতার বিষয়ে আগ্রহ দেখায়নি। ফলে ট্রাম্পের ‘যুদ্ধের মীমাংসা’ করার আহ্বানের পরও ইউক্রেন সংঘাতের অবসানে কূটনৈতিক অগ্রগতি কতটা হবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

সূত্র: আল জাজিরা

এআরবি

যুক্তরাষ্ট্র আগের যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী: ট্রাম্প

গাজায় নেতানিয়াহু সরকারের গণহত্যার ক্ষত থাকবে প্রজন্মের পর প্রজন্ম

হরমুজ এখন যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা

হোয়াইট হাউসে গণমাধ্যম নিষেধাজ্ঞা, আদালতে চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

ফিলিস্তিনিদের ওপর নজিরবিহীন হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে

জাতিসংঘে ইরানের সঙ্গে বৈঠকে প্রস্তুত যুক্তরাষ্ট্র: রুবিও

মামদানির হুমকি, নিউইয়র্কে সফরসূচি কাটছাঁট নেতানিয়াহুর

অভিবাসন ইস্যুতে মামদানির সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করলেন ট্রাম্প

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আলোচনায় যা গুরুত্ব পাবে

ট্রাম্প টিভি চালু করলেন ডোনাল্ড ট্রাম্প