হোম > বিশ্ব > আমেরিকা

নিজের উত্তরসূরি হিসেবে কাকে পছন্দ ট্রাম্পের

আমার দেশ অনলাইন

ছবি: আনাদোলু

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির ভরাডুবি নিয়ে ব্যক্তিগতভাবে কোনো দায় নিতে রাজি হননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, রিপাবলিকান প্রার্থীরা নিজেদের নির্বাচনি প্রচারে তার জনপ্রিয়তার সুফল কাজে লাগাতে পারেননি।

আগামী প্রেসিডেন্ট নির্বাচনে তার উত্তরসূরি কাকে পছন্দ এমন প্রশ্নে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, প্রেসিডেন্ট পদে প্রার্থী হলে ভ্যান্স যে স্বয়ংক্রিয়ভাবে তার সমর্থন পাবেন, এমন কোনো নিশ্চয়তা নেই। এমনকি তিনি কাউকেই আনুষ্ঠানিক সমর্থন না দেওয়ার সম্ভাবনার কথাও উড়িয়ে দেননি।

সম্ভাব্য প্রার্থী হিসেবে ভ্যান্সকে সমর্থন করবেন কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘সম্ভবত। তবে তা অবধারিত নয়।’

পরে তিনি আরো বলেন, ‘হয়তো এ বিষয়ে জড়িত না থাকাই আমার জন্য ভালো হবে।’

ভ্যান্স ছাড়া সম্ভাব্য উত্তরসূরি হিসেবে আর কারা তার বিবেচনায় রয়েছেন, জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ভূয়সী প্রশংসা করেন ট্রাম্প।

তিনি বলেন, ‘আমার মনে হয় মার্কো অসাধারণ। তিনি এই দায়িত্বকে ভালোবাসেন এবং দারুণ করছেন। তিনি অসাধারণ কাজ করছেন। যাদের নিয়ে আলোচনা হয়, তাঁদের মধ্যে তিনি আছেন। তবে আরো অনেকেই রয়েছেন। তাদের নাম প্রকাশ করতে চাই না। কয়েকজন সিনেটরও আছেন, যারা চমৎকার। তাদের সবাইকে আমি চিনি এবং তাদের পছন্দ করি।’

প্রেসিডেন্ট হিসেবে মেয়াদের শেষ পর্যায়ে এসে ট্রাম্পকে এমন এক রিপাবলিকান পার্টির মুখোমুখি হতে হবে, যারা একসময় তার নেতৃত্বের বাইরে গিয়ে নতুন রাজনৈতিক নেতৃত্ব খুঁজতে চাইবে। তবে দলটির ভেতরে এখনো তার সমর্থনের যথেষ্ট প্রভাব রয়েছে বলে মনে করেন তিনি।

ট্রাম্প বলেন, ‘আমি কাউকে সমর্থন করলে তা বড় ধরনের ভূমিকা রাখবে বলে মনে করি। কারণ, আমার দেওয়া সমর্থন বরাবরই অত্যন্ত কার্যকর প্রমাণিত হয়েছে।’

সূত্র: সিএনএন

আরএ

ইরানের সঙ্গে আর উত্তেজনা বাড়াতে চাইছি না: ট্রাম্প

ইলন মাস্কের ভবিষ্যৎ ঝুঁকিতে ফেলেছে মার্কিন মধ্যবর্তী নির্বাচন

‘পরাজিত ব্যক্তি’ বলতেই মেজাজ হারালেন ট্রাম্প, মাঝপথে ব্রিফিং ত্যাগ

ইসলামবিদ্বেষের মধ্যেও যে কারণে যুক্তরাষ্ট্রের নির্বাচনে ৯৭ মুসলিম প্রার্থীর জয়

চাঁদে যাওয়ার সুযোগ দিচ্ছে নাসা, নভোচারী নিয়োগে আবেদন আহ্বান

ওবামা, আল-সাইয়েদ ও মামদানি: ডেমোক্র্যাটিক পার্টির রাজনীতিতে নতুন মেরুকরণ

জয়ের পর আল-সাইয়েদের ব্যাপারে সুর কী একই আছে ট্রাম্পের

ট্রাম্পের প্রেস সেক্রেটারি হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন ডানা হোয়াইট

ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে সোচ্চার স্যান্ডার্স, মামদানি ও আল-সাইয়েদ

ডানা হোয়াইটকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি বানাতে চান ট্রাম্প