হোম > বিশ্ব > আমেরিকা

আমাদের বোমা হত্যা করছে নিরীহ নারী ও শিশুদের: মার্কিন কংগ্রেস সদস্য

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ফিলিস্তিন ও ইরানে চলমান সামরিক অভিযানের তীব্র সমালোচনা করেছেন মার্কিন কংগ্রেস সদস্য ডেলিয়া রামিরেজ। যুদ্ধ বন্ধ করতে কংগ্রেসে আইন পাসের ওপর জোর দেন তিনি।

সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, ‘ফিলিস্তিন, ইরানসহ বিভিন্ন অঞ্চলে আমাদের বোমা নিরীহ নারী ও শিশুদের হত্যা করছে।’

রামিরেজ আরো বলেন, ‘আমাদের ক্ষমতা পুনরুদ্ধার করতে এবং এই অন্তহীন যুদ্ধের অবসান ঘটাতে কংগ্রেসকে ‘ব্লক দ্য বোম্বস অ্যাক্ট’ পাস করতে হবে।’

তার মতে, ‘ট্রাম্প ও হেগসেথের যুদ্ধাপরাধের প্রতি কংগ্রেস আর চোখ বন্ধ করে থাকতে পারে না।’

ফেব্রুয়ারির শেষ দিকে ইরানে যৌথভাবে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। এতে বহু বেসামরিক মানুষ হতাহতের ঘটনা ঘটে। এছাড়া ফিলিস্তিনে ইসরাইলি হামলায় সহায়তা করে আসছে যুক্তরাষ্ট্র।

সূত্র: আল জাজিরা

আরএ

শিগগিরই কিছু একটা ঘটতে যাচ্ছে, কেন বললেন ট্রাম্প

ডেমোক্র্যাটদের দেখে নেওয়ার হুমকি দিলেন ইলন মাস্ক

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন করতে পারবেন বাংলাদেশিরা?

নেতানিয়াহুকে সমর্থন: ট্রাম্পের বিপরীত পথে ভ্যান্স

৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

এল-সাইদের ধর্মবিশ্বাসে আক্রমণ রিপাবলিকানদের, উত্তপ্ত টাউন হল

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের প্রত্যাশা কি অতিরিক্ত বেশি

যুক্তরাষ্ট্রে স্কুলে ভর্তিতে জাতিগত বৈষম্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

ট্রাম্পের পর ইসরাইলের প্রতি বৈরী মার্কিন নেতৃত্বের শঙ্কায় নেতানিয়াহু

ট্রাম্পকে নিয়ে উদ্বেগ-হতাশায় অধিকাংশ মার্কিন নাগরিক: জরিপ