হোম > বিশ্ব > আমেরিকা

বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড স্থগিত করায় ইরানকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: টিআরটি ওয়ার্ল্ড

বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড স্থগিত করায় ইরানকে ধন্যবাদ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার তার নিজ সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ধন্যবাদ দেন তিনি।

ট্রাম্প ইরানের নেতৃত্বকে ধন্যবাদ জানিয়ে দাবি করেন, তেহরান গ্রেপ্তার হওয়া শত শত বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড স্থগিত করেছে। তিনি বলেন, ‘বৃহস্পতিবার যাদের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা ছিল, ইরানের নেতৃত্ব তা বাতিল করেছে। ধন্যবাদ!’

কিছু উপসাগরীয় দেশ বা ইসরাইল তাকে ইরান আক্রমণ থেকে বিরত রাখার চেষ্টা করেছে এমন কথাও উড়িয়ে দিয়েছেন তিনি। বলেন, ইরানের কর্মকাণ্ডই তাকে হামলা না করার বিষয়ে প্রভাবিত করেছে।

ট্রাম্প সপ্তাহান্তে ফ্লোরিডার পথে হোয়াইট হাউস ছেড়ে যাওয়ার সময় সাংবাদিকদের বলেন, ‘কেউ আমাকে বোঝায়নি, আমি নিজেই সিদ্ধান্ত নিয়েছি।’ তিনি আরো বলেন, ‘তারা কারো মৃত্যুদণ্ড কার্যকর করেনি। তারা মৃত্যুদণ্ড বাতিল করেছে। এর একটি বড় প্রভাব পড়েছে।’

হোয়াইট হাউস বৃহস্পতিবার জানায়, ইরানি কর্তৃপক্ষ ৮০০ নির্ধারিত মৃত্যুদণ্ড স্থগিত করেছে। পরিস্থিতি ‘নিবিড়ভাবে পর্যবেক্ষণ’ করা হচ্ছে বলেও জানানো হয়।

ট্রাম্প বারবার ইরানে বিক্ষোভকারীদের সমর্থন দিয়েছেন। মঙ্গলবার ট্রাম্প ইরানি বিক্ষোভকারীদের ‘বিক্ষোভ চালিয়ে যাওয়ার এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখল করার’ আহ্বান জানিয়ে বলেন, ‘সাহায্য আসছে’।

আরএ/এসআই

এল-সাইদের ধর্মবিশ্বাসে আক্রমণ রিপাবলিকানদের, উত্তপ্ত টাউন হল

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের প্রত্যাশা কি অতিরিক্ত বেশি

যুক্তরাষ্ট্রে স্কুলে ভর্তিতে জাতিগত বৈষম্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

ট্রাম্পের পর ইসরাইলের প্রতি বৈরী মার্কিন নেতৃত্বের শঙ্কায় নেতানিয়াহু

ট্রাম্পকে নিয়ে উদ্বেগ-হতাশায় অধিকাংশ মার্কিন নাগরিক: জরিপ

যুক্তরাষ্ট্রজুড়ে ‘নো কিংস’ সমাবেশ, মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোটের আহ্বান

বাসায় তল্লাশি ও মালামাল জব্দের বিরুদ্ধে আইনি লড়াইয়ে মার্কিন কংগ্রেস সদস্য ইলহান ওমর

ক্লিনটন-ওবামার বিরুদ্ধে অনেক তথ্য আছে, চাইলেই বড় পদক্ষেপ নিতে পারি: ট্রাম্প

ছড়িয়ে পড়ছে ক্যালিফোর্নিয়ার দাবানল, ৬ হাজার বাড়ি খালি করার নির্দেশ

যে কারণে রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা স্থগিত করলেন ট্রাম্প