হোম > বিশ্ব > আমেরিকা

ইতিহাস গড়ার পথে মুসলিম চিকিৎসক আল-সাইয়েদ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ২০২৬

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

মিশিগানের সিনেট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী আবদুল আল-সাইয়েদ রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করেছেন বলে পূর্বাভাস দিয়েছে নির্বাচন পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ডিসিশন ডেস্ক এইচকিউ। প্রায় ৮০ শতাংশ ভোট গণনা শেষে তিনি ৫১ দশমিক ৭৩ শতাংশ ভোট পেয়ে এগিয়ে ছিলেন। তার জয় চূড়ান্ত হলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর হিসেবে দায়িত্ব নেওয়ার নজির গড়বেন তিনি। তবে ৪ নভেম্বর সকাল পর্যন্ত অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফল ঘোষণা করেনি।

৪২ বছর বয়সি আল-সাইয়েদ পেশায় চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। তার পরিবারের শিকড় মিসরে। তিনি এর আগে ডেট্রয়েটের স্বাস্থ্য বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। নির্বাচনি প্রচারে সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, শ্রমিকদের অধিকার রক্ষা, জীবনযাত্রার ব্যয় কমানো এবং রাজনীতিতে করপোরেট অর্থের প্রভাব নিয়ন্ত্রণের ওপর গুরুত্ব দেন তিনি। প্রচারের শেষ দিকে দলীয় প্রাথমিক নির্বাচনে তার কাছে পরাজিত হ্যালি স্টিভেনস রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে সমর্থন দিলেও আল-সাইয়েদ জয়ী হিসেবে পূর্বাভাস পেয়েছেন।

বিপুল ভোটের ব্যবধানে পুনর্নির্বাচিত মুসলিম কংগ্রেস সদস্য আন্দ্রে কারসন

নিউ জার্সির প্রথম মুসলিম কংগ্রেস সদস্য আদম হামাওয়ি

আরবিতে বক্তব্য দিলেন যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর, বললেন আলহামদুলিল্লাহ

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর হলেন আল-সাইয়েদ

জনগণ ‘স্পষ্ট বার্তা’ দিয়েছে: বারাক ওবামা

বিজয় দাবি করে যা বললেন আবদুল আল-সাইয়েদ

ট্রাম্প কি এবার অভিশংসনের মুখে পড়বেন

মিশিগানে নজির গড়লেন আল-সাইয়েদ, নিজেকে বিজয়ী দাবি

কংগ্রেসের নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা, এখন কী হবে ট্রাম্পের

নির্বাচিত নতুন কংগ্রেস সদস্যরা শপথ নেবেন ৩ জানুয়ারি