হোম > বিশ্ব > আমেরিকা

ইরান যুদ্ধ বন্ধে মার্কিন সিনেটে অষ্টম দফা ভোটের ঘোষণা

আমার দেশ অনলাইন

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সিনেটে ইরানের সঙ্গে যুদ্ধের বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষমতা খর্ব করতে চলতি সপ্তাহেই অষ্টমবারের মতো ‘ওয়ার পাওয়ারস রেজল্যুশন’ বা যুদ্ধক্ষমতা প্রস্তাবের ওপর জোরপূর্বক ভোটের ঘোষণা দিয়েছেন ডেমোক্র্যাটরা।

সিনেটের মাইনরিটি লিডার চাক শুমার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে এ ঘোষণা দেন।

শুমার লিখেছেন, ‘চলতি সপ্তাহে অষ্টমবারের মতো সিনেট ডেমোক্র্যাটরা ইরানের সঙ্গে শত্রুতা থেকে আমাদের সৈন্য প্রত্যাহারের লক্ষ্যে যুদ্ধক্ষমতা প্রস্তাবের ওপর ভোট দিতে বাধ্য করছে।’

তিনি রিপাবলিকান সিনেটরদের প্রতি এই প্রস্তাব পাস করার, যুদ্ধ শেষ করার এবং ‘সৈন্যদের ক্ষতি থেকে দূরে সরিয়ে আনার’ আহ্বান জানান।

উল্লেখ্য, মার্কিন সংবিধান অনুযায়ী কেবল কংগ্রেসই যুদ্ধ ঘোষণা করতে পারে, প্রেসিডেন্ট নন।

সূত্র: আলজাজিরা

এএম

লাতিন আমেরিকার দেশে জরুরি অবস্থা জারি

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের দুই দিন বাকী, জরিপে এগিয়ে কোন দল

মোসাদের সহায়তায় দেশ ছাড়েন ব্রাজিলের পরাজিত প্রার্থী

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কেন লড়ছেন আল-সাইয়েদসহ ট্রাম্পবিরোধী চিকিৎসকেরা

আফগানিস্তান ছেড়ে পালানো শরণার্থীদের পাকিস্তানে পাঠানোর পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের

ভোটের বাকি তিন দিন, জরিপে এগিয়ে ট্রাম্পবিরোধীরা

যুক্তরাষ্ট্রের নির্বাচনি ব্যবস্থার দুর্বলতা প্রকাশ করছে ভুয়া জরিপ

গুপ্তচরবৃত্তির দায়ে যুক্তরাষ্ট্রে দুই চীনা নাগরিকের কারাদণ্ড

বলসোনারোর যুক্তরাষ্ট্রে পলায়ন, আর্জেন্টিনার কূটনীতিককে তলব ব্রাজিলের

যুক্তরাষ্ট্রের নির্বাচনে ভোট দিয়ে ইতিহাস গড়লেন পোপ লিও