হোম > বিশ্ব > আমেরিকা

ট্রাম্পের নৈশভোজে গুলি: হামলাকারীকে জিজ্ঞাসাবাদে উঠে এল চাঞ্চল্যকর তথ্য

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে গুলির ঘটনায় অভিযুক্ত কোল টমাস অ্যালেনকে ঘটনাস্থলেই আটক করেছে নিরাপত্তা বাহিনী। বর্তমানে তিনি পুলিশি হেফাজতে রয়েছেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

জিজ্ঞাসাবাদে অ্যালেন জানিয়েছেন, তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের লক্ষ্য করে হামলা চালাতে চেয়েছিলেন। সিবিএস নিউজের বরাতে জানা গেছে, এ তথ্য দুটি অজ্ঞাত সূত্র নিশ্চিত করেছে।

ঘটনার বিবরণ অনুযায়ী, শনিবার রাত ১২টা ৩৫ মিনিটের দিকে অ্যালেন ওয়াশিংটন হিলটন হোটেলের লবিতে প্রবেশ করেন। তিনি নিরাপত্তাব্যবস্থা ও মেটাল ডিটেক্টর এড়িয়ে ভেতরে ঢোকার চেষ্টা করেন। এ সময়ই গোলাগুলির ঘটনা ঘটে।

একজন নিরাপত্তারক্ষীকে কাছ থেকে গুলি করা হলেও তার পরিহিত বুলেটপ্রুফ ভেস্ট গুলি প্রতিহত করায় তিনি প্রাণে বেঁচে যান। প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনায় পাঁচ থেকে আট রাউন্ড গুলি ছোড়া হয়।

মার্কিন অ্যাটর্নি জিনিন পিরো জানিয়েছেন, অভিযুক্তকে সোমবার আদালতে হাজির করা হবে। তার বিরুদ্ধে সহিংস অপরাধে আগ্নেয়াস্ত্র ব্যবহার এবং বিপজ্জনক অস্ত্র দিয়ে ফেডারেল কর্মকর্তার ওপর হামলার অভিযোগ আনা হয়েছে।

এ ঘটনার পর যুক্তরাষ্ট্রে উচ্চপর্যায়ের নিরাপত্তাব্যবস্থা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

এসআর

বিশ্ববাজারে ইতিবাচক প্রভাবের দাবি করলেন ট্রাম্প

ইরান-যুক্তরাষ্ট্রের ১৪ দফা চুক্তি প্রকাশ, কে বেশি সুবিধা পেল

ইরানে ফের বোমা হামলার হুমকি দিলেন ট্রাম্প

ইরানকে ঘুষ দিয়েছিলেন ওবামা: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে মহাসড়কে বিধ্বস্ত বিমান, নিহত ১

ভেনেজুয়েলায় তেল অনুসন্ধান চুক্তি করল রেপসল

ইরানের সঙ্গে হওয়া চুক্তি গণমাধ্যমে পাঠ করে শোনানো হবে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ভয়াবহ সহিংসতা, অর্ধশতাধিক গ্রেপ্তার

সহিংসতায় বিপর্যস্ত হাইতিতে যাচ্ছেন জাতিসংঘ মহাসচিব

আমি পাশে না থাকলে ইসরাইলের কোনো অস্তিত্ব থাকত না: ট্রাম্প