হোম > বিশ্ব > আমেরিকা

বিজয় দাবি করে যা বললেন আবদুল আল-সাইয়েদ

আলজাজিরা

মিশিগানের সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করার দাবি করে করপোরেট প্রতিষ্ঠান ও ধনকুবেরদের বিরুদ্ধে সরব হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী আবদুল আল-সাইয়েদ। বিজয় দাবি করে দেওয়া ভাষণে তিনি বলেন, করপোরেট প্রতিষ্ঠান ও শতকোটিপতিদের বিশেষ স্বার্থে পুরো ব্যবস্থাকে সাধারণ মানুষের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে।

ভাষণে আল-সাইয়েদ বলেন, ‘আমাদের আবারও মহান হওয়ার প্রয়োজন নেই। বরং যে গুণটি সব সময় আমাদের মহান করেছে, সেটি আরও উন্নত হওয়ার আকাঙ্ক্ষা ধারণ করতে হবে।’ তিনি আরও বলেন, ‘এই মুহূর্তে এর অর্থ হলো, যেসব করপোরেট প্রতিষ্ঠান ও শতকোটিপতির বিশেষ স্বার্থ আমাদের বিরুদ্ধে ব্যবস্থাকে নিজেদের মতো করে সাজিয়েছে, তাদের মোকাবিলা করা।’

যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক বাস্তবতা তুলে ধরে আল-সাইয়েদ বলেন, দেশটির মানুষের জন্য নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনা, গাড়ির জ্বালানি ভরা কিংবা একটি বাড়ির মালিক হওয়াও কঠিন হয়ে পড়েছে। বিশ্বের সবচেয়ে ধনী ও শক্তিশালী দেশে চিকিৎসাসেবা পাওয়াও মানুষের জন্য এতটা কঠিন হওয়ার কথা নয়।

তিনি বলেন, ‘আমেরিকার মহানতা নিজেদের দুর্বলতা উপেক্ষা করার মধ্যে নয়; বরং সেই দুর্বলতা সংশোধনের সাহস দেখানোর মধ্যেই এর প্রকৃত পরিচয়।’

করদাতাদের অর্থের ব্যবহার নিয়েও প্রশ্ন তোলেন আল-সাইয়েদ। তার ভাষায়, মানুষ কষ্ট করে কর দেওয়ার পর সেই অর্থ নিজেদের ও সন্তানদের কল্যাণে ব্যয় হচ্ছে—এ নিশ্চয়তা পাওয়ার অধিকার রাখে। অন্য দেশের শিশুদের ওপর বোমা ফেলার কাজে সেই অর্থ ব্যয় হওয়া উচিত নয়।

মিশিগানের এই নির্বাচনকে কঠিন লড়াই হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সাধারণ মানুষের জন্য জীবনযাত্রার মৌলিক চাহিদা পূরণ এত কঠিন হওয়া উচিত নয়। বাজার করা, গাড়িতে জ্বালানি ভরা, বাড়ি কেনা কিংবা চিকিৎসকের কাছে যাওয়ার সামর্থ্য থাকা মানুষের স্বাভাবিক অধিকার।

নিউইয়র্কের প্রথম আফ্রো-লাতিনা মুসলিম কংগ্রেস সদস্য শেভালিয়ের

বিপুল ভোটের ব্যবধানে পুনর্নির্বাচিত মুসলিম কংগ্রেস সদস্য আন্দ্রে কারসন

নিউ জার্সির প্রথম মুসলিম কংগ্রেস সদস্য আদম হামাওয়ি

আরবিতে বক্তব্য দিলেন যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর, বললেন আলহামদুলিল্লাহ

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর হলেন আল-সাইয়েদ

জনগণ ‘স্পষ্ট বার্তা’ দিয়েছে: বারাক ওবামা

ট্রাম্প কি এবার অভিশংসনের মুখে পড়বেন

ইতিহাস গড়ার পথে মুসলিম চিকিৎসক আল-সাইয়েদ

মিশিগানে নজির গড়লেন আল-সাইয়েদ, নিজেকে বিজয়ী দাবি

কংগ্রেসের নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা, এখন কী হবে ট্রাম্পের