হোম > বিশ্ব > আমেরিকা

ইরান যুদ্ধ নিয়ে মেলোনির সাহসের অভাব রয়েছে: ট্রাম্প

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির তীব্র সমালোচনা করেছেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) প্রকাশিত ইতালীর দৈনিক ‘কোরিয়ারে ডেলা সেরা’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প সরাসরি মন্তব্য করেছেন, মেলোনির সাহসের অভাব রয়েছে।

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে সহায়তা করতে মেলোনির অনিচ্ছার কারণেই ট্রাম্প এমন ক্ষোভ প্রকাশ করেছেন বলে জানা গেছে।

সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি মেলোনির ওপর অত্যন্ত ক্ষুব্ধ এবং তাকে নিয়ে তার যে ধারণা ছিল তা ভুল প্রমাণিত হয়েছে।

ট্রাম্প উল্লেখ করেন, তিনি মনে করেছিলেন মেলোনি একজন সাহসী নেত্রী, কিন্তু বর্তমান পরিস্থিতিতে তার সেই বিশ্বাস ভেঙে গেছে। ইরানের সাথে সংঘাতের এই সংকটময় সময়ে মিত্র দেশ ইতালির এমন অবস্থান ওয়াশিংটনকে হতাশ করেছে।

ট্রাম্প এবং মেলোনি রাজনৈতিকভাবে ঘনিষ্ঠ বলে পরিচিত হলেও ইরানের যুদ্ধ ইস্যুতে তাদের এই মতপার্থক্য এখন প্রকাশ্যে চলে এলো।

সূত্র: আল-আরাবিয়া।

জেনসেনকে পুনর্বহালে ট্রাম্পের লাভ প্রায় ২০০ কোটি টাকা

যুক্তরাষ্ট্রে হামে মৃত্যু বাড়ছে

কংগ্রেসে বড় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ট্রাম্পকে কতটা চাপে ফেলতে পারবে ডেমোক্র্যাটরা

এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে জেনসেন হুয়াংকে পুনর্বহাল

শেয়ারবাজারে দরপতনের জন্য ডেমোক্র্যাটদের দুষলেন ট্রাম্প

সামনে কঠিন সময় দেখছেন ট্রাম্প

নববর্ষের পর ইরানে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

আদালতের আদেশ উপেক্ষা করে বিশাল পরিমাণ বিস্ফোরক ধ্বংসের পরিকল্পনা মার্কিন সেনাবাহিনীর

ইসরাইলি বসতি স্থাপনকারীদের সহিংসতা বন্ধে আইন করার প্রতিশ্রুতি জেফ্রিসের

ফুটবল খেলতে গিয়ে আহত নিউ ইয়র্ক সিটি মেয়র মামদানি