হোম > বিশ্ব > আমেরিকা

গুপ্তচরবৃত্তি সন্দেহে যুক্তরাজ্যে মার্কিন সেনাসদস্য গ্রেপ্তার

আমার দেশ অনলাইন

ছবি: আলজাজিরা

রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাষ্ট্রের এক সেনাসদস্যকে গ্রেপ্তার করেছে যুক্তরাজ্য। ব্রিটিশ কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি।

মঙ্গলবার ইংল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গ্লচেস্টার থেকে ৪১ বছর বয়সি ওই সেনাসদস্যকে গ্রেপ্তার করা হয়। যুক্তরাজ্যের ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট-২০২৩-এর দুটি ধারায় তার বিরুদ্ধে সন্দেহভাজন অপরাধের অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে, বিদেশি গোয়েন্দা সংস্থাকে সহায়তা করা এবং সুরক্ষিত তথ্য সংগ্রহ বা প্রকাশ করা।

লন্ডনের মেট্রোপলিটন পুলিশ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

পুলিশ জানায়, এ ঘটনায় তাদের সন্ত্রাসবাদবিরোধী ইউনিট এফবিআই ও মার্কিন সামরিক বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছে।

যুক্তরাজ্যের সন্ত্রাসবাদবিরোধী পুলিশিং বিভাগের জ্যেষ্ঠ সমন্বয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট কমিশনার ভিকি ইভান্স বলেন, এটি একটি ‘গুরুত্বপূর্ণ গ্রেপ্তার ও তদন্তের ঘটনা’। অভিযোগগুলো গুরুতর এবং তদন্ত এখনো চলমান।

যুক্তরাষ্ট্রের এফবিআই পরিচালক কাশ প্যাটেলও গ্রেপ্তারের ঘটনাকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, গুপ্তচরবৃত্তির অভিযোগ যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য অত্যন্ত উদ্বেগের বিষয়।

প্যাটেল বলেন, ‘যারা যুক্তরাষ্ট্রের প্রতি শপথ ভঙ্গ করে এবং নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের জাতীয় নিরাপত্তা ও অংশীদারদের নিরাপত্তা বিপন্ন করে, তাদের ব্যাপারে এফবিআইয়ের কোনো ছাড় নেই।’

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর কাউন্টার ইন্টেলিজেন্স কমান্ডের কমান্ডিং জেনারেল শন স্টিনচন বলেন, ‘এ ঘটনা আমাদের অংশীদারত্বের শক্তি এবং পাল্টা গোয়েন্দা তৎপরতায় নিয়োজিত সংস্থাগুলোর দৃঢ় অঙ্গীকারের প্রমাণ।’

এদিকে, আরো দুটি স্থানে তল্লাশি চালাচ্ছেন কর্মকর্তারা। গ্রেপ্তার ব্যক্তি এখনো লন্ডনের একটি পুলিশ স্টেশনে হেফাজতে রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরো জানিয়েছে, এই গ্রেপ্তারের সঙ্গে তাদের অন্য কোনো সন্ত্রাসবাদবিরোধী তদন্তের সম্পর্ক নেই। এর অর্থ, গত সেপ্টেম্বরে যুক্তরাজ্যের রয়্যাল এয়ারফোর্সের (আরএএফ) ঘাঁটি আরএএফ ফেয়ারফোর্ডকে ঘিরে ইরান-সংশ্লিষ্ট সন্দেহভাজন ষড়যন্ত্রের ঘটনার সঙ্গে এ গ্রেপ্তারের যোগসূত্র নেই।

আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর কার্যক্রম পরিচালিত হয়। মধ্যপ্রাচ্যের সংঘাতের সময় ইরানে হামলায় ব্যবহৃত বোমারু বিমানগুলো এ ঘাঁটি থেকে সরিয়ে নিয়েছিল যুক্তরাষ্ট্র। এর আগে ঘাঁটিটিকে কেন্দ্র করে নিরাপত্তা হুমকির আশঙ্কা দেখা দিয়েছিল।

সূত্র: আলজাজিরা

আরএ

ইসরাইলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি সম্প্রসারণে আপত্তি, ১২ মার্কিন সিনেটর কে কী বললেন

হেগসেথকে পদত্যাগের আহ্বান আল-সাইয়েদের

আল-সাইয়েদ যা বলেন তা বিশ্বাস করেন এবং মন থেকেই বলেন: সারাহ জুকাকু

গাজায় শিশুদের দুর্দশার মধ্য দিয়ে সৃষ্টিকর্তা পুরো বিশ্বকে বিবেকের প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছেন: জেমস টলারিকো

ইরান-সংশ্লিষ্ট ৩ জনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে অভিযোগ

ইরানের ভয়ে সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন মার্কিন অর্থমন্ত্রী

ইরান যুদ্ধে অর্থায়ন বন্ধের পরিকল্পনা ডেমোক্র্যাটদের: মার্কিন সিনেটর

হেগসেথের অভিশংসনের উদ্যোগ আটকে দিলেন রিপাবলিকানরা

ইরানের হামলার আশঙ্কা, ঘাঁটি থেকে তড়িঘড়ি বিমান সরাল যুক্তরাষ্ট্র

নিজের বিরুদ্ধে ওঠা অভিশংসন উদ্যোগকে ‘প্রহসন’ বললেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী