হোম > বিশ্ব > আমেরিকা

ট্রাম্পবিরোধী সিনেটর প্রার্থী আল-সাইয়েদকে সমর্থন জানাল ইহুদি সংগঠন

আলজাজিরা

সিনেটর প্রার্থী আবদুল আল-সাইয়েদ। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মিশিগানে ইহুদি সম্প্রদায়ের অধিকার নিয়ে কাজ করা সংগঠন ‘মিশিগান জুস ফর ডেমোক্রেসি’ ডেমোক্রেটিক পার্টির প্রার্থী আবদুল আল-সাইয়েদের প্রতি সমর্থন জানিয়েছে। একই সঙ্গে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে সমর্থন দেওয়ায় ডেমোক্রেটিক কংগ্রেস সদস্য হ্যালি স্টিভেন্সের সমালোচনা করেছে সংগঠনটি।

নির্বাচনের দুই দিন আগে দেওয়া এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, ‘হ্যালি স্টিভেন্স মিশিগানের ইহুদি সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করেন না।’ সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টির তার ‘চেষ্টা’ও প্রত্যাখ্যান করেছে সংগঠনটি।

বিবৃতিতে বলা হয়েছে, স্টিভেন্স ‘সুযোগসন্ধানীভাবে’ রজার্সের সঙ্গে যোগ দিয়েছেন। রজার্স এমন একটি রাজনৈতিক কৌশল অনুসরণ করছেন, যা আগেও বহুবার দেখা গেছে।

রজার্স অভিযোগ করেছেন, সংগঠনটি ইহুদিদের নিরাপত্তার পক্ষে অবস্থান নেওয়ার দাবি করলেও ‘ইহুদিবিদ্বেষীদের সঙ্গে সম্পর্ক রাখছে এবং সব সংখ্যালঘুর বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছে’।

সংগঠনটি জানিয়েছে, তাদের জোটের অন্তর্ভুক্ত ১ হাজার ইহুদি ভোটার সবাই মধ্যবর্তী নির্বাচনে আবদুল আল-সাইয়েদকে ভোট দেওয়ার অঙ্গীকার প্রকাশ্যে করেছেন।

এএম

ভোট টানতে ইসলামবিদ্বেষ ও ষড়যন্ত্রতত্ত্বের আশ্রয় নিচ্ছেন ট্রাম্প

দলীয় প্রার্থী আল-সাইয়েদের প্রতিপক্ষকে সমর্থন, বিতর্কে স্টিভেন্স

ফ্লোরিডায় ট্রাম্পের অবকাশযাপন কেন্দ্রের কাছে বিমান বিধ্বস্ত, নিহত ৯

লাতিন আমেরিকার দেশে জরুরি অবস্থা জারি

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের দুই দিন বাকী, জরিপে এগিয়ে কোন দল

মোসাদের সহায়তায় দেশ ছাড়েন ব্রাজিলের পরাজিত প্রার্থী

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কেন লড়ছেন আল-সাইয়েদসহ ট্রাম্পবিরোধী চিকিৎসকেরা

আফগানিস্তান ছেড়ে পালানো শরণার্থীদের পাকিস্তানে পাঠানোর পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের

ভোটের বাকি তিন দিন, জরিপে এগিয়ে ট্রাম্পবিরোধীরা

যুক্তরাষ্ট্রের নির্বাচনি ব্যবস্থার দুর্বলতা প্রকাশ করছে ভুয়া জরিপ