হোম > বিশ্ব > আমেরিকা

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ভূমিকায় অসন্তুষ্ট ৭১ শতাংশ মার্কিনি

আল-জাজিরা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা অনুমোদন করেন না ৭১ শতাংশ মার্কিনি। একই সঙ্গে ৬৯ শতাংশ মার্কিনি মনে করেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ করার মতো নয়।

অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) ও নরক সেন্টারের (এপি-নরক) নতুন জরিপে এ তথ্য উঠে এসেছে।

৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ এখন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ পররাষ্ট্রনীতির ইস্যু। যুদ্ধের অর্থনৈতিক প্রভাবও ভোটারদের ভাবনায় প্রভাব ফেলছে।

জরিপে ৬৫ শতাংশ প্রাপ্তবয়স্ক বলেছেন, স্বাভাবিকের তুলনায় বেশি দামের জন্য ট্রাম্পের নীতিই দায়ী।

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ক্ষমতা সীমিত করার উদ্যোগও কংগ্রেসে হয়েছে। জুনে প্রতিনিধি পরিষদে তার যুদ্ধ পরিচালনার ক্ষমতা সীমিত করার একটি প্রস্তাব পাস হয়। সেপ্টেম্বরে সিনেটে একই ধরনের একটি উদ্যোগ নেওয়া হলেও তা অল্প ব্যবধানে আটকে যায়।

মধ্যবর্তী নির্বাচনের পর কংগ্রেসের কোনো একটি কক্ষের নিয়ন্ত্রণ বদলালে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের ওপর কংগ্রেসের নজরদারি বাড়তে পারে। সামরিক অভিযান অনুমোদন ও অর্থায়ন নিয়েও নতুন করে ভোট হতে পারে।

এপি-নরকের জরিপটি ২৪ থেকে ২৮ সেপ্টেম্বর ২ হাজার ১৪০ জন প্রাপ্তবয়স্ক মার্কিনির ওপর পরিচালিত হয়। এতে নমুনাগত ত্রুটির সীমা ২ দশমিক ৯ শতাংশ পয়েন্ট।

এএম

যুক্তরাষ্ট্রে মুসলিম সংগঠনকে সন্ত্রাসী তকমা প্রত্যাহারের ঘোষণা

যুক্তরাষ্ট্রে রাজনীতিতে আগ্রহ বাড়ছে তরুণদের, ১৮ বছরেই নির্বাচিত জনপ্রতিনিধি

বিক্ষোভ দমনে বিতর্কিত পুলিশ ইউনিট ভেঙে দিলেন মামদানি

ট্রাম্পের ডিইআইবিরোধী নীতিতে ধাক্কা, গবেষণা অনুদান বাতিলের আবেদন খারিজ

এপস্টেইন আত্মহত্যা করেননি, তাকে হত্যা করা হয়েছে: ফরেনসিক বিশেষজ্ঞ

এনভিডিয়ার সংকটে প্রশ্নের মুখে যুক্তরাষ্ট্রে প্রযুক্তি খাতের নিরাপত্তা

দক্ষ বিদেশি কর্মী নিয়োগে আরো কঠোর বিধিনিষেধ আনছে ট্রাম্প প্রশাসন

আত্মজীবনীতে ফিলিস্তিনের পক্ষ নিয়ে যা লিখলেন জো বাইডেন

কেলেঙ্কারির মধ্যেই ট্রাম্পের ‘জাতীয় চ্যাম্পিয়ন’ তালিকায় এনভিডিয়া

স্বর্ণের দাম এক বছরের মধ্যে সর্বনিম্ন