হোম > বিশ্ব > আমেরিকা

ইরানকে বুদ্ধিমানের মতো সিদ্ধান্ত নেওয়ার আহ্বান ট্রাম্পের

আমার দেশ অনলাইন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে বুদ্ধিমানের মতো সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন এবং দেশটির অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কঠোর মন্তব্য করেছেন। তিনি বলেন, ইরানের অর্থনীতি ব্যর্থতার দিকে যাচ্ছে এবং যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা এতে বড় ভূমিকা রাখছে।

ট্রাম্প জানান, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞাগুলো অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি কঠোর। এ প্রসঙ্গে তিনি মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টের ভূয়সী প্রশংসা করে বলেন, তার নেতৃত্বে কার্যকরভাবে এসব নিষেধাজ্ঞা বাস্তবায়ন করা হয়েছে।

ইরানের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে ট্রাম্প দাবি করেন, দেশটির মুদ্রা প্রায় মূল্যহীন হয়ে পড়েছে এবং মুদ্রাস্ফীতির হার সম্ভবত ১৫০ শতাংশে পৌঁছেছে।

তবে একই সঙ্গে সামরিক পদক্ষেপের বিষয়ে অনিচ্ছার কথাও তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, আমরা ইরানে গিয়ে মানুষ হত্যা করতে চাই না। আমি ব্যক্তিগতভাবে তা চাই না। এটি খুব কঠিন বিষয়।

ইরানের জনগণের প্রতি সহানুভূতি প্রকাশ করে ট্রাম্প আরও বলেন, তিনি নিউইয়র্কসহ বিভিন্ন স্থানে বহু ইরানি নাগরিককে চেনেন এবং তাদের ‘চমৎকার মানুষ’ হিসেবে উল্লেখ করেন।

সবশেষে তিনি জোর দিয়ে বলেন, পরিস্থিতি এড়াতে ইরানের উচিত ‘বুদ্ধিমানের মতো সিদ্ধান্ত’ নেওয়া।

সূত্র: আল জাজিরা

এআরবি

ভেনেজুয়েলায় ভূমিকম্পের পর নিখোঁজের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে

আফটারশকের আতঙ্কে বাইরে রাত কাটাচ্ছেন হাজারো ভেনেজুয়েলাবাসী

ভেনেজুয়েলায় উদ্ধারকাজে মার্কিন সহায়তার ঘোষণা ট্রাম্পের

পরকীয়া নিয়ে বিল গেটসকে ব্লাকমেইল করতে চেয়েছিল এপস্টাইন

ন্যাটো মহাসচিবের সঙ্গে ট্রাম্পের বৈঠক, যুদ্ধ নিয়ে ইউরোপের সমালোচনা

১৯৪০ সালের পর ক্যালিফোর্নিয়ায় সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

কংগ্রেসের কাছে ৮৭০০ কোটি ডলার চাইলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তি উদযাপনের সূচনা, ট্রাম্পের ভাষণ ঘিরে বিতর্ক

৫.৬ মাত্রার ভূমিকম্পে কাঁপল ক্যালিফোর্নিয়া

ইসরাইল নিয়ে যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাটদের দৃষ্টিভঙ্গিতে বড় পরিবর্তন