হোম > বিশ্ব > আমেরিকা

সৌদি যুবরাজের সঙ্গে যৌন অপরাধী এপস্টেইনের যোগাযোগের ইঙ্গিত

আমার দেশ অনলাইন

মার্কিন বিচার বিভাগের নথিপত্রের অংশ হিসেবে প্রকাশিত ছবিতে যৌন অপরাধী জেফ্রি এপস্টাইন এবং সৌদি যুবরাজ। ছবি: মিডল ইস্ট আই।

যৌন অপরাধী শিশু নিপীড়ক জেফ্রি এপস্টেইন ২০১৭ সালে সৌদি আরবে রাজপরিবার ও ধনকুবেরদের বিরুদ্ধে চালানো ব্যাপক দমন অভিযানের দিকে ঘনিষ্ঠভাবে নজর রাখছিল— এমন তথ্য উঠে এসেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ প্রকাশিত নতুন নথিতে। এছাড়া নতুন প্রকাশিত একটি ছবিতে এপস্টাইন এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে এক সঙ্গে দেখা গেছে।

প্রকাশিত নথি অনুযায়ী, ২০১৭ সালের ৪ নভেম্বর এক অজ্ঞাত ব্যক্তি এপস্টেইনকে ই-মেইলে সৌদি আরবের পরিস্থিতির দিকে ‘ঘনিষ্ঠ নজর রাখতে’ বলেন। জবাবে এপস্টেইন জানতে চান— বিষয়টি ক্ষেপণাস্ত্র হামলা নাকি দুর্নীতিবিরোধী অভিযান। উত্তরে তাকে জানানো হয়, সেটি ছিল তথাকথিত দুর্নীতিবিরোধী অভিযান।

এই ই-মেইল আদান-প্রদান হয় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে রাজপরিবার ও ব্যবসায়িক অভিজাতদের বিরুদ্ধে নজিরবিহীন অভিযানের ঠিক আগমুহূর্তে। ২০১৭ সালের নভেম্বরের শুরুতে বহু ধনকুবের ও রাজপরিবারের সদস্যকে রিয়াদের বিলাসবহুল রিটজ-কার্লটন হোটেলে আটক রাখা হয়।

যুবরাজের দাবি অনুযায়ী, এটি ছিল দুর্নীতিবিরোধী অভিযান। তবে আটক ব্যক্তিদের কাছ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার আদায় করা হয়। যারা অর্থ দিতে অস্বীকৃতি জানায়, তাদের কারাগারে পাঠানো হয়। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, আটক কয়েকজনকে শারীরিক নির্যাতনেরও শিকার হতে হয়েছে।

আটকদের তালিকায় ছিলেন বিশ্বখ্যাত সৌদি ধনকুবের প্রিন্স আলওয়ালিদ বিন তালালসহ কম পরিচিত অনেক রাজপরিবারের সদস্য। এই অভিযান মূলত যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ক্ষমতা সংহত করার কৌশল ছিল।

নতুন প্রকাশিত নথিগুলোতে আরো উঠে এসেছে, উপসাগরীয় অঞ্চল বিশেষ করে সৌদি আরবের রাজনীতি ও ক্ষমতার গতিবিধি এপস্টেইন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিল। একই সঙ্গে নথিগুলো ইঙ্গিত দেয়, সৌদি সরকারের উচ্চপর্যায়ের মহলের সঙ্গে তার যোগাযোগ ছিল।

মিডল ইস্ট আইয়ের সংবাদে এসেছে, ২০১৭ সালের কথিত দুর্নীতিবিরোধী অভিযানের প্রায় আট মাস আগে নিউইয়র্ক টাইমসের তৎকালীন সাংবাদিক থমাস ল্যান্ডন জুনিয়রের সঙ্গে ই-মেইল আদান-প্রদানে এপস্টেইন নিজের সঙ্গে সৌদি যোগাযোগের কথা উল্লেখ করেন। ল্যান্ডন তাকে জানান, সৌদি বিনিয়োগ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ স্থাপনে চেষ্টা চলছে, তবে বিতর্ক ও নেতিবাচক অবস্থার কারণে কিছুটা বাধা রয়েছে।

এপস্টেইনের জবাবে বলা হয়, সৌদি যুবরাজ অথবা নাথান মিরভোল্ডের কাছে জানতে চাইতে। প্রকাশিত নথির একটি ছবিতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের পাশে হাস্যোজ্জ্বল এপস্টেইনকে দেখা যায়, যা নতুন করে প্রশ্ন তুলেছে তার আন্তর্জাতিক যোগাযোগ নেটওয়ার্ক নিয়ে।

ইরানি তেল বিক্রির অনুমতি বাতিল করল যুক্তরাষ্ট্র

নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা, তুরস্কের কাছে এফ-৩৫ বিক্রি করবে যুক্তরাষ্ট্র

পণ্যের দাম কমাল ওয়ালমার্ট, কৃতিত্ব দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের তেল মজুত ৪০ বছরের মধ্যে সর্বনিম্নে

মেলোনিকে নিয়ে সম্পাদিত ছবি পোস্ট করে নতুন বিতর্কে ট্রাম্প

যুক্তরাষ্ট্রে আঘাত হানল সুপার টাইফুন ‘বাভি’, ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা

মার্কিন স্ট্রাইকার বালোগুনের নিষেধাজ্ঞা স্থগিত করায় ফিফাকে ধন্যবাদ ট্রাম্পের

স্বাধীনতা দিবসে তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বিদ্যুৎহীন ৮ লাখের বেশি পরিবার

এত যুদ্ধ থামালাম, তবুও নোবেল পেলাম না—ট্রাম্পের আফসোস

লেবাননের টানেলে হামলা চালাতে নিষেধ করেছিলেন ট্রাম্প—নাকচ নেতানিয়াহুর