হোম > বিশ্ব > আমেরিকা

ট্রাম্পের অভিবাসননীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: টিআরটি ওয়ার্ল্ড

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসননীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। বিভিন্ন শ্রমিক ইউনিয়ন এবং বামপন্থি ও নাগরিক সংগঠনগুলো এই বিক্ষোভের আয়োজন করে। দেশজুড়ে বিভিন্ন শহর ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মঙ্গলবার এ বিক্ষোভ হয়। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

মিনিয়াপলিসে একজন ফেডারেল এজেন্টের গুলিতে একজন নিহতের প্রতিবাদে সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশব্যাপী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার ওয়াশিংটনে জড়ো হন শত শত বিক্ষোভকারী। পাশাপাশি উত্তর ক্যারোলাইনার অ্যাশভিলের মতো ছোট শহরগুলোতেও বিক্ষোভ হয়। এ সময় বিক্ষোভকারীরা ‘নো আইসিই, নো কেকেকে, নো ফ্যাসিস্ট ইউএসএ’ স্লোগান দেন।

ট্রাম্প প্রশাসন বলছে, অবৈধ অভিবাসীদের বহিষ্কার তাদের নির্বাচনি ম্যান্ডেট। তবে সাম্প্রতিক মতামত জরিপগুলোতে দেখা যায়, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে আমেরিকান ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) এবং অন্যান্য ফেডারেল সংস্থার কর্মকর্তাদের বলপ্রয়োগের বিরোধী যুক্তরাষ্ট্রের বেশির ভাগ মানুষ।

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও বিক্ষোভে যোগ দেন। ওহাইওর ক্লিভল্যান্ডে বিক্ষোভকারীরা ‘ঘৃণা নেই, ভয় নেই, শরণার্থীরা স্বাগত’ এই স্লোগান দেন। অন্যদিকে নিউ মেক্সিকোর সান্তা ফেতে হাই স্কুলের শিক্ষার্থীরা তাদের ক্লাস ছেড়ে বিক্ষোভ সমাবেশে যোগ দেন। সান ফ্রান্সিসকো, সিয়াটলসহ অন্য শহরগুলোতেও সমাবেশের পরিকল্পনা করা হয়েছে।

আরএ

যুক্তরাষ্ট্র নয়, ইরান হতাশার মধ্যে রয়েছে: ট্রাম্প

ট্রাম্পের মন্তব্যে বিস্মিত মেলোনি, দিলেন কড়া জবাব

স্বর্ণের দামে বড় পতন

নিউইয়র্কের টাইমস স্কয়ারে গোলাগুলি, আতঙ্কে দিগ্বিদিক ছুটলেন পথচারীরা

সুইজারল্যান্ডে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতায় তেহরানের অর্থনৈতিক জয়

এরদোয়ানকে খুশি করতেই ন্যাটো সম্মেলনে যাচ্ছেন ট্রাম্প

শর্ত না মানলে ইরানের বিরুদ্ধে আবারো নৌ-অবরোধ: হেগসেথ

ইরানের সঙ্গে চুক্তির সমালোচকদের ‘নির্বোধ’ বললেন ট্রাম্প

ওয়াশিংটনের পক্ষ থেকে বড় প্রতিশ্রুতি ইরানকে