হোম > বিশ্ব > আমেরিকা

২০২৬ সালে তেল উৎপাদনে নতুন লক্ষ্য নির্ধারণ ভেনেজুয়েলার

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ভেনেজুয়েলা চলতি বছর (২০২৬) তেল উৎপাদন ১৮ শতাংশ বাড়ানোর পরিকল্পনা নিয়েছে। এই লক্ষ্য অর্জনের জন্য দেশটি জ্বালানি খাত পুরোপুরি বেসরকারি বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত করতে একটি সংস্কার কর্মসূচি গ্রহণ করেছে বলে জানিয়েছেন রাষ্ট্রীয় তেল কোম্পানি পিডিভিএসএর প্রধান নির্বাহী কর্মকর্তা হেক্টর ওব্রেগন।

ওব্রেগন বলেন, ‘আমাদের একটি আইন ছিল, যা শিল্পের বর্তমান চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না। ২০২৬ সালের লক্ষ্য হলো কমপক্ষে ১৮ শতাংশ উৎপাদন বৃদ্ধি। বর্তমানে ভেনেজুয়েলার তেল উৎপাদন দৈনিক প্রায় ১০ লাখ ব্যারেল।

বিশ্লেষকদের মতে, এ আইন প্রণয়ন প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজের প্রতিশ্রুতির অংশ এবং প্রথম পাঠে গৃহীত হওয়ার পেছনে যুক্তরাষ্ট্রের চাপও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর অভিযানে ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরো আটক হওয়ার পর এই চাপ আরও জোরালো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ভেনেজুয়েলার তেলের প্রতি তার আগ্রহ প্রকাশ করেছেন।

আইনটি চূড়ান্তভাবে পাস হলে ভেনেজুয়েলার তেল খাতে কয়েক দশকের রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ শিথিল হবে। এই নিয়ন্ত্রণব্যবস্থা ২০০০-এর দশকের মাঝামাঝি সময়ে প্রয়াত সমাজতান্ত্রিক নেতা হুগো শাভেজ আরও কঠোর করেছিলেন।

এসআর

ইরানের হুমকির পর ক্রিট দ্বীপে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সরাল গ্রিস

গিনিতে আবর্জনার স্তূপ ধসে ৩০ জনের প্রাণহানি

ভৈরবে সাবেক কাউন্সিলরকে কুপিয়ে হত্যা

ডারউইন আনন্দ দিয়েছে, ম্যাকাই বাস্তবতা জানাল

বিশ্ববাজারে কমল তেলের দাম

গাজায় বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরাইলি হামলা, দুই ভাই নিহত

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে নেই চীন-রাশিয়া

ইরানকে চাপে ফেলতে মিত্রদের ওপর নির্ভর করছে যুক্তরাষ্ট্র

ইরানের সব অর্থনৈতিক পথ বন্ধ করতে চায় যুক্তরাষ্ট্র

ইরাকে মিলিশিয়াদের অস্ত্র নিয়ন্ত্রণে নিচ্ছে সরকার