হোম > বিশ্ব > আমেরিকা

ক্লিনটন-ওবামার বিরুদ্ধে অনেক তথ্য আছে, চাইলেই বড় পদক্ষেপ নিতে পারি: ট্রাম্প

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও বারাক ওবামার মাঝে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ও সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার বিরুদ্ধে ফৌজদারি তদন্তের উদ্যোগ নিতে পারেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাদের সম্পর্কে তার কাছে অনেক তথ্য রয়েছে বলেও দাবি করেছেন তিনি। খবর আনাদোলুর।

শুক্রবার প্রকাশিত দ্য হিল-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার নিউজম্যাক্সের উপস্থাপক রব ফিনার্টির সঙ্গে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি আগে এই তিনজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া থেকে বিরত ছিলেন। তবে এখনো চাইলে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারেন।

ট্রাম্প বলেন, ‘আমি হিলারি ক্লিনটনের বিরুদ্ধে অনেক কিছু করতে পারতাম, বিল ক্লিনটনের বিরুদ্ধেও। আমি বিল ক্লিনটনকে পছন্দ করি। বারাক হুসেইন ওবামার বিরুদ্ধেও অনেক কিছু করতে পারতাম, এখনো পারি। চাইলে বড় ধরনের পদক্ষেপ নিতে পারি। হিলারি ক্লিনটনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ পেয়েও আমি তা প্রত্যাখ্যান করেছি।’

‘বড় ধরনের পদক্ষেপ’ বলতে কী বোঝাচ্ছেন, জানতে চাইলে ট্রাম্প বলেন, তাদের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নিতে পারেন অথবা তাঁদের সুনাম ধ্বংস করতে পারেন।

তবে সাবেক এই মার্কিন কর্মকর্তাদের বিরুদ্ধে কী ধরনের অভিযোগ বা তথ্য তার হাতে রয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ট্রাম্প। একই সঙ্গে তাদের বিরুদ্ধে আদৌ কোনো পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা কম বলে ইঙ্গিত দেন তিনি। এরপর তিনি বলেন যে, এমন কিছু করতে গেলে তিনি আবারও অভিশংসনের (ইমপিচমেন্ট) মুখে পড়তে পারেন—এই কথা বলেই তিনি আলোচনার বিষয়বস্তু পরিবর্তন করে ফেলেন।

ছড়িয়ে পড়ছে ক্যালিফোর্নিয়ার দাবানল, ৬ হাজার বাড়ি খালি করার নির্দেশ

যে কারণে রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা স্থগিত করলেন ট্রাম্প

পাঁচ দিনের মাথায় হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন কেটি জাকারিয়া

বার পরীক্ষায় ফেল করেছিলেন ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি

ট্রাম্পের ওপর আস্থা হারাচ্ছেন মার্কিন তরুণ ভোটাররা

ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানালেন বারাক ওবামা

নেতানিয়াহুকে বিশ্বাস করেন কি না, জানালেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৫

ট্রাম্প প্রশাসনে শীর্ষ পদ হারাচ্ছেন নারীরা

নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে না যুক্তরাষ্ট্র