হোম > বিশ্ব > আমেরিকা

যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে ১০০ ছাড়াল মৃতের সংখ্যা

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রজুড়ে ভয়াবহ তুষারঝড়ে ১০০ জন ছাড়িয়েছে নিহতের সংখ্যা। সবচেয়ে বেশি মানুষ নিহত হয়েছেন নিউ ইয়র্ক, কেনটাকি ও টেনেসির মতো রাজ্যগুলোতে। এছাড়া টেনেসিতেও একাধিক মৃত্যুর খবর পাওয়া গেছে।

উত্তর ক্যারোলিনার কান্নাপোলিসে ১৪ ইঞ্চি এবং শার্লট ও গ্রিনভিলের মতো শহরগুলোতে ১১ ইঞ্চির বেশি তুষারপাত রেকর্ড করা হয়েছে। শার্লট শহরের ইতিহাসে এটি চতুর্থ সর্বোচ্চ তুষারপাতের ঘটনা।

এ ছাড়া দক্ষিণ ক্যারোলিনা, জর্জিয়া এবং ভার্জিনিয়াতেও উল্লেখযোগ্য পরিমাণে তুষারপাত হয়েছে।

তীব্র শীত ও পিচ্ছিল রাস্তার কারণে উত্তর ক্যারোলিনায় এক হাজারেরও বেশি যানবাহন সংঘর্ষের ঘটনা ঘটেছে। অঙ্গরাজ্যটির গভর্নর জোশ স্টেইন জানিয়েছেন, সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে গত এক সপ্তাহে প্রতিকূল আবহাওয়ায় দেশজুড়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে।

ফ্লোরিডায় গত ১০ বছরের মধ্যে সবচেয়ে বেশি ঠাণ্ডা অনুভূত হচ্ছে। ভেরো বিচ ও মেলবোর্নে তাপমাত্রা রেকর্ড পরিমাণ কমে যথাক্রমে ২৭ ও ২৬ ডিগ্রিতে নেমে এসেছে, যা গত কয়েক দশকের ফেব্রুয়ারির রেকর্ড ভেঙে দিয়েছে।

নিউ ইয়র্কসহ পূর্ব উপকূল বরাবর ঘণ্টায় ২০ থেকে ৩০ মাইল বেগে বাতাস বইছে, যা শীতের তীব্রতাকে আরো বাড়িয়ে দিয়েছে।

তবে নতুন সপ্তাহ শুরু হওয়ার সাথে সাথে উত্তর-পূর্বাঞ্চলের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে এবং বাতাসের গতি কমে আসার সম্ভাবনা রয়েছে।

পানামায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, বহু ভবন ক্ষতিগ্রস্ত

বিপর্যয়কর ইরান যুদ্ধের খেসারত দিচ্ছে জনগণ, ট্রাম্পকে দুষলেন ডেমোক্র্যাটরা

সাবেক মুসলিম সেনা কর্মকর্তাকে প্রকাশ্যে ফায়ারিং স্কোয়াডের সিদ্ধান্ত, আমেরিকায় বিতর্ক

যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক স্থাপনা নিয়ে আলোচনার খবর ‘সত্য নয়’: চীন

পুতিনের সঙ্গে সফল আলোচনা, যুক্তরাষ্ট্রে ডিজেল পাঠাবে রাশিয়া: ট্রাম্প

পিল্লাইয়ের নোবেল জয়ের পরই আইসিসির ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা

দুইবার প্রাণঘাতী ইনজেকশনের পরও হাঁটছেন ক্রিস্টা পাইক

মেজর নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র

বিদেশি কর্মী নিয়োগে মাইক্রোসফটসহ আট কোম্পানির ওপর হোয়াইট হাউসের নিষেধাজ্ঞা

মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে কোনো হামলা নয়: ট্রাম্প