হোম > বিশ্ব > আমেরিকা

তেতাল্লিশ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে জরুরি জ্বালানি তেলের মজুদ সর্বনিম্নে

আমার দেশ অনলাইন

টেক্সাসের ফ্রিপোর্টে, ব্রায়ান মাউন্ড সাইটে কৌশলগত পেট্রোলিয়াম রিজার্ভ (এসপিআর)। ছবি: সংগৃহীত।

ইরানের সঙ্গে চলমান যুদ্ধের প্রভাব মোকাবিলায় জরুরি তেল সরবরাহ অব্যাহত রাখায় যুক্তরাষ্ট্রের কৌশলগত পেট্রোলিয়াম রিজার্ভ (এসপিআর) ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। খবর সিএনএনের।

সোমবার প্রকাশিত মার্কিন সরকারি তথ্য অনুযায়ী, মার্কিন কর্মকর্তারা শুধু গত সপ্তাহেই এসপিআর থেকে আরও ৮৯ লক্ষ ব্যারেল তেল ছেড়েছেন। ফলে দেশটির জরুরি তেল মজুত কমে দাঁড়িয়েছে ৩৪ কোটি ৩ লক্ষ, যা ২০২৩ সালের জুলাইয়ে প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে ইউক্রেন যুদ্ধের সময় গড়ে ওঠা আগের সর্বনিম্ন রেকর্ডকেও ছাড়িয়ে গেছে।

বর্তমান মজুতের পরিমাণ ১৯৮৩ সালের জুলাইয়ের পর সবচেয়ে কম। তখন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান প্রশাসন প্রথমবারের মতো এই রিজার্ভ গড়ে তুলছিল।

জ্বালানির উচ্চমূল্যের প্রভাব কমিয়ে ভোক্তা, ব্যবসা প্রতিষ্ঠান ও অর্থনীতিকে সুরক্ষা দিতে কৌশলগত পেট্রোলিয়াম রিজার্ভকে গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ট্রাম্প প্রশাসন। লিপো অয়েল অ্যাসোসিয়েটসের প্রেসিডেন্ট অ্যান্ডি লিপো বলেছেন, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের তেল ছাড় এবং চীনের রপ্তানি হ্রাসের ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১৫০ ডলারে পৌঁছানোর ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়নি।

পরপর দুটি যুদ্ধ এসপিআর থেকে একটি বড় অংশ নিঃশেষ করে দিয়েছে।

ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে এসপিআর থেকে মোট ৭৫ মিলিয়ন ব্যারেল বা প্রায় ১৮ শতাংশ তেল কমে গেছে। অথচ ২০২২ সালে হোয়াইট হাউসে ফেরার প্রচারণা শুরু করার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসপিআর থেকে তেল ছাড়ার জন্য তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের সমালোচনা করেছিলেন। তবে বর্তমানে তার প্রশাসন আরও দ্রুতগতিতে এই মজুত ব্যবহার করছে।

বর্তমানে এসপিআর ধারণক্ষমতার অর্ধেকেরও কম পূর্ণ রয়েছে। আমেরিকান পেট্রোলিয়াম রিজার্ভের সিইও মাইক সোমার্স সতর্ক করে বলেছেন, জরুরি পরিস্থিতিতে কার্যকরভাবে পরিচালনার জন্য রিজার্ভে অন্তত ২০ শতাংশ তেল থাকা প্রয়োজন।

আমরা এখনই বিপদ সংকেত দিচ্ছি বলে সোমার্স বলেন, এটি এখন এমন পর্যায়ে পৌঁছেছি আমরা উদ্বিগ্ন।’

বিশ্লেষক অ্যান্ডি লিপো বলেন, মার্চ মাসে ঘোষিত ১৭২ মিলিয়ন ব্যারেল তেল ছাড়ার কর্মসূচি শেষ হলে এসপিআর থেকে তেল ছাড়ার গতি কমাতে হতে পারে। তিনি সতর্ক করেন, মেক্সিকো উপসাগরে বড় ধরনের ঘূর্ণিঝড় উৎপাদন কয়েক সপ্তাহের জন্য বন্ধ করে দিলে বর্তমানে যে নিরাপত্তা বাফার রয়েছে, তা আর অবশিষ্ট থাকবে না।

এমএমআর

রান্নার সিলিন্ডারে চলছে সিএনজিচালিত অটোরিকশা, বড় দুর্ঘটনার শঙ্কা

যশোর ও মাদারীপুরে ককটেল বিস্ফোরণ, শিক্ষার্থীসহ আহত ৮

ঢাকায় ৫৫৯ জন গ্রেপ্তার, মামলা ৪৪

পেশাদার ও রাজনীতিমুক্ত আমলাতন্ত্র গঠনের আহ্বান

কুষ্টিয়ায় আদম ব্যবসায়ীর ছেলেকে বাড়ি থেকে তুলে নিয়েছে লিবিয়ায় জিম্মিকৃত প্রবাসীর স্বজনেরা

ফ্রান্সে ১৫ বছরের কম বয়সিদের সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞার বিল আটকাল আদালত

সাদাপাথরে ঘুরতে এসে পর্যটকের মৃত্যু

লালপুরে সাংবাদিক লাঞ্ছনার ঘটনায় ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার

৩৪ দিন পর চলছে শাহজালালের দানবাক্সের টাকা গণনা

অস্ট্রেলিয়ার প্রতিরোধেও দিন শেষে ৬৭ রানে এগিয়ে বাংলাদেশ