হোম > বিশ্ব > আমেরিকা

যুদ্ধবিরতি মেনে চলার আহ্বান জাতিসংঘ মহাসচিবের

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ইসরাইল ও লেবাননের মধ্যে ঘোষিত ১০ দিনের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন এবং সংশ্লিষ্ট সব পক্ষকে তা পূর্ণভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার ঘোষিত এই যুদ্ধবিরতি নিয়ে জাতিসংঘের মুখপাত্র স্টেফান দুজারিক এক বিবৃতিতে জানান, মহাসচিব এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং এতে যুক্তরাষ্ট্রের ভূমিকার প্রশংসা করেছেন। খবর এএফপির।

বিবৃতিতে বলা হয়, এই সাময়িক যুদ্ধবিরতি ভবিষ্যৎ আলোচনার পথ সুগম করবে বলে আশা প্রকাশ করেছেন গুতেরেস। তিনি আরও জোর দিয়ে বলেন, ‘সব পক্ষের উচিত অবশ্যই যুদ্ধবিরতিকে সম্মান করা এবং আন্তর্জাতিক আইন, বিশেষ করে আন্তর্জাতিক মানবিক আইন সর্বদা মেনে চলতে হবে।’

এই আহ্বান শুধু ইসরাইল ও লেবাননের জন্যই নয়, বরং লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রতিও প্রযোজ্য হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এসআর

ঢাবিতে বাংলা শেখায় আগ্রহ বাড়ছে চীনা শিক্ষার্থীদের

থানা কম্পাউন্ডে আহত ৮ গরু জবাই, স্বাস্থ্য পরীক্ষা নিয়ে প্রশ্ন

কৃষিজমির মাটি কাটা বন্ধে মুরাদনগর প্রশাসনকে হাইকোর্টের নির্দেশ

শাহজালাল বিমানবন্দরে বিপুল পরিমাণ কুশসহ দুই ভারতীয় আটক

তিনদিন সাগরে ভেসে অবশেষে উদ্ধার ১৬ জেলে

দেশজুড়ে বৃষ্টি বাড়ার আভাস, থাকবে ভ্যাপসা গরম

জুলুম করে কেউ চিরস্থায়ী হতে পারেনি, ভবিষ্যতেও পারবে না: উসামা

সহযোগিতামূলক অংশীদারত্ব গভীর করতে চায় চীন

নীতিমালা প্রকাশ, একাদশে ভর্তির আবেদন শুরু ২ সেপ্টেম্বর

নবনিযুক্ত ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে এনডিসি ক্যাপস্টোন ফেলোদের সৌজন্য সাক্ষাৎ