হোম > বিশ্ব > আমেরিকা

ইরাকে আর্থিক সহায়তা স্থগিত করছে যুক্তরাষ্ট্র, নেপথ্যে কী

আমার দেশ অনলাইন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর ওপর চাপ বাড়াতে ইরাকে নগদ মার্কিন ডলার পাঠানো স্থগিত করছে। এছাড়াও দেশটির সামরিক বাহিনীর সঙ্গে নিরাপত্তা সহযোগিতা কর্মসূচিও সাময়িকভাবে বন্ধ করছে বলে জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।

প্রতিবেদনে বলা হয়েছে, এই পদক্ষেপের লক্ষ্য হলো ইরাক সরকারকে দেশটিতে সক্রিয় শক্তিশালী ইরান-সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীগুলো ভেঙে দিতে চাপ দেওয়া।

সাম্প্রতিক এক সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ প্রায় ৫০ কোটি ডলারের একটি নগদ অর্থবাহী কার্গো বিমান ইরাকে পাঠানো আটকে দেয়। এই অর্থটি ছিল ইরাকি তেল বিক্রির আয় থেকে, যা ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্ক-এর অ্যাকাউন্টে রাখা ছিল।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, মিলিশিয়াদের প্রভাব ও কার্যক্রম নিয়ে উদ্বেগের কারণে এই অর্থ আটকে রাখা হয়েছে। এ বিষয়ে এখনো ট্রাম্প প্রশাসন বা মার্কিন ট্রেজারি বিভাগ আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

এসআর

সংসদ অভিমুখে পদযাত্রা ঘোষণা ১১ দলীয় ঐক্যের

দৌলতখানের বাংলাবাজারে ব্যবসায়ীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

হরমুজে অস্থায়ী নৌপথ খুলতে সম্মত ইরান-ওমান

বিজেপির মুসলিমবিরোধী রাজনীতির শিকার জ্যোতিনগর কলোনি, পানি নেই এক মাস ধরে

সৌদি থেকে আর ফিরলেন না বোয়ালমারীর সুরুজ

অটোরিকশায় লুকিয়ে রাখা ৪৮০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

হুব্বে রাসুল (সা.) ফাউন্ডেশনের সিরাত কনফারেন্স ও প্রতিযোগিতা অনুষ্ঠিত

শ্রীপুরে ৭ ভুয়া সিআইডি আটক

ফিট রাখতেই শরিফুলকে কাউন্টি খেলার অনুমতি দেয়নি বিসিবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন