হোম > বিশ্ব > আমেরিকা

দ্রুত সরতে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে যান ট্রাম্প

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে এক নৈশভোজ অনুষ্ঠানে গুলির শব্দ শোনার পর জরুরি ভিত্তিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে সরিয়ে নেওয়া হয়। ওই সময় নিরাপত্তা বাহিনীর তৎপরতায় দ্রুত সরে যেতে গিয়ে ট্রাম্প হুমড়ি খেয়ে পড়ে যান।

স্থানীয় সময় শনিবার রাতে ঘটনাটি ঘটে ওয়াশিংটন হিলটন হোটেলে, যেখানে হোয়াইট হাউস সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজ চলছিল। টেলিভিশন ফুটেজে দেখা যায়, ট্রাম্প খাবারের টেবিলে বসে থাকার সময় হঠাৎ হোটেলের ভোজকক্ষে বিকট শব্দ শোনা যায়।

এর পরই নিরাপত্তা বাহিনী তাকে ঘিরে ফেলে এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে দ্রুত সরিয়ে নেয়। প্রত্যক্ষদর্শীদের মতে, ‘গুলি চলছে’ বলে চিৎকার করে নিরাপত্তা সদস্যরা সবাইকে সতর্ক করেন। ঠিক সেই সময়ই চেয়ার ছেড়ে ওঠার চেষ্টা করতে গিয়ে ট্রাম্প ভারসাম্য হারিয়ে পড়ে যান।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, উপস্থিত সিক্রেট সার্ভিস এজেন্টরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং প্রেসিডেন্টকে নিরাপদ স্থানে সরিয়ে নেন। ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পসহ মন্ত্রিসভার কোনো সদস্য আহত হননি বলে নিশ্চিত করা হয়েছে।

একজন জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা জানান, ট্রাম্পকে নিরাপদ স্থানে নেওয়া হলেও তিনি আবার অনুষ্ঠানস্থলে ফেরার আগ্রহ প্রকাশ করেন। তবে সিক্রেট সার্ভিস তাৎক্ষণিকভাবে তাকে ফিরতে নিষেধ করে।

বার্ষিক এই নৈশভোজে সাংবাদিক, প্রশাসনিক কর্মকর্তা এবং মিডিয়া ব্যক্তিত্বরা অংশ নেন। গুলির ঘটনার পর পুরো ভেন্যুতে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অতিথিরা দ্রুত নিরাপদ অবস্থান নেন।

এপির বরাতে জানা যায়, এক বন্দুকধারী হোটেলে ঢুকে গুলি ছোড়ে বলে ধারণা করা হচ্ছে, তবে তার অবস্থা বা নিহত হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প মার্কিন সিক্রেট সার্ভিস ও স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত পদক্ষেপের প্রশংসা করেন।

এসআর

বিশ্ববাজারে ইতিবাচক প্রভাবের দাবি করলেন ট্রাম্প

ইরান-যুক্তরাষ্ট্রের ১৪ দফা চুক্তি প্রকাশ, কে বেশি সুবিধা পেল

ইরানে ফের বোমা হামলার হুমকি দিলেন ট্রাম্প

ইরানকে ঘুষ দিয়েছিলেন ওবামা: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে মহাসড়কে বিধ্বস্ত বিমান, নিহত ১

ভেনেজুয়েলায় তেল অনুসন্ধান চুক্তি করল রেপসল

ইরানের সঙ্গে হওয়া চুক্তি গণমাধ্যমে পাঠ করে শোনানো হবে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ভয়াবহ সহিংসতা, অর্ধশতাধিক গ্রেপ্তার

সহিংসতায় বিপর্যস্ত হাইতিতে যাচ্ছেন জাতিসংঘ মহাসচিব

আমি পাশে না থাকলে ইসরাইলের কোনো অস্তিত্ব থাকত না: ট্রাম্প