হোম > বিশ্ব > আমেরিকা

নিজেকে ‘জেমস বন্ড’ দাবি করে ট্রাম্পের পোস্ট

আমার দেশ অনলাইন

ছবি: দ্য ইন্ডিপেন্ডেন্ট

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ নিজেকে ব্রিটিশ গোপন এজেন্ট জেমস বন্ড হিসেবে উপস্থাপন করে একটি মিম পোস্ট করেছেন। একই সঙ্গে মঙ্গলবারের আরেকটি পোস্টে তিনি নিজেকে ‘সবচেয়ে বড় আকর্ষণ’ (দ্য গ্রেটেস্ট অ্যাট্রাকশন) হিসেবেও ঘোষণা করেছেন।

ইতিহাসে বিভিন্ন বিখ্যাত ব্যক্তিত্ব যেমন—এলভিস প্রিসলি, স্যার উইনস্টন চার্চিল, মাদার তেরেসা এবং সম্প্রতি বিতর্কিতভাবে যিশু খ্রিষ্টের সঙ্গে নিজের চাটুকারিতাপূর্ণ তুলনা করার দীর্ঘ ইতিহাস রয়েছে ট্রাম্পের। তার সর্বশেষ পোস্টে তিনি নিজের তরুণ বয়সের একটি আর্কাইভ ছবি ব্যবহার করেছেন, যেখানে তাকে একটি আয়নার সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে এবং ছবির নিচে ক্যাপশন দেওয়া হয়েছে ‘ট্রাম্প ০০৭’।

জেমস বন্ড চরিত্রের অভিনেতা ড্যানিয়েল ক্রেগের বিকল্প খুঁজতে ট্রাম্পের বন্ধু জেফ বেজোসের মালিকানাধীন প্রতিষ্ঠান ‘অ্যামাজন এমজিএম’ একটি আনুষ্ঠানিক কাস্টিং কল বা অভিনেতা খোঁজার ঘোষণা দেওয়ার পর, হোয়াইট হাউস ইতোমধ্যেই রসাত্মকভাবে ট্রাম্পকে এই ভূমিকার জন্য মনোনীত করেছে। গত ১৬ মে হোয়াইট হাউসের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে ট্রাম্পের চেয়েও বিশদ একটি মিম পোস্ট করা হয়েছিল। সেই ইলাস্ট্রেশনে প্রেসিডেন্টকে একটি টাক্সিডো পরা এবং সায়লেন্সারযুক্ত পিস্তল হাতে ছায়ামূর্তি হিসেবে দেখানো হয়, যার নিচে সোনালি অক্ষরে তার স্লোগান ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ লেখা ছিল।

পরবর্তী জেমস বন্ড কে হচ্ছেন তা নিয়ে বর্তমানে তীব্র জল্পনা-কল্পনা চলছে, যেখানে অ্যারন টেইলর-জনসন, টম হল্যান্ড, হ্যারিস ডিকিনসন, জ্যাকব এলর্ডি এবং ক্যালাম টার্নারের মতো অভিনেতাদের নাম আলোচনায় রয়েছে। ২০২১ সালের ‘নো টাইম টু ডাই’ চলচ্চিত্রে শেষবারের মতো এই চরিত্রে অভিনয় করেছিলেন ড্যানিয়েল ক্রেগ।

তার আগে শন কনারি, জর্জ লেজেনবি, রজার মুর, টিমোথি ডাল্টন এবং পিয়ার্স ব্রসনান এই চরিত্রে অভিনয় করেছিলেন।

এদিকে ট্রুথ সোশ্যালে ট্রাম্প একটি জনসভার ছবি পোস্ট করে নিজেকে ‘সবচেয়ে বড় আকর্ষণ’ বলার পাশাপাশি ২০১২ সালে প্রয়াত পপ সুপারস্টার হুইটনি হিউস্টনের সঙ্গে নিজের একটি পুরোনো ছবিও পোস্ট করেছেন, যার অবশ্য স্পষ্ট কোনো কারণ জানা যায়নি।

এছাড়া ট্রাম্প মঙ্গলবারের রাজ্য নির্বাচনে তার মনোনীত রিপাবলিকান প্রার্থীদের জয়ের প্রশংসা করলেও, আইওয়ার গভর্নর পদের দৌড়ে তার পছন্দের প্রার্থী র্যান্ডি ফিনস্ট্রার পরাজয় নিয়ে নীরব ছিলেন, যিনি ব্যবসায়ী জ্যাক লানের কাছে রিপাবলিকান প্রাইমারিতে হেরে গেছেন। পাশাপাশি আরেকটি পপ কালচার মিমে টেক্সাসের ডেমোক্র্যাট স্টেট রিপ্রেজেন্টেটিভ জেমস ট্যালারিকোকে ‘ম্যাড’ ম্যাগাজিনের মাসকট অ্যালফ্রেড ই নিউম্যানের সাথে তুলনা করেন ট্রাম্প, যেমনটি তিনি ২০১৯ সালে সাবেক মার্কিন পরিবহন সচিব পিট বুটিগিগকেও করেছিলেন।

সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট

এএম

ইরান যুদ্ধ শেষ হয়েছে: মার্কো রুবিও

ইসরাইলি বাহিনী কর্তৃক আটক যুক্তরাষ্ট্রের নাগরিক, মুক্তি দাবি মার্কিন সিনেটরের

৮ হাজার কর্মকর্তাকে বরখাস্তের আদেশে স্বাক্ষর করলেন ট্রাম্প

শেয়ারবাজারে আসছে ইলন মাস্কের স্পেসএক্স

পারমাণবিক অস্ত্র ত্যাগে সম্মত হয়েছে ইরান: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নবায়নের আহ্বান কানাডা ও মেক্সিকোর

ইরান–যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতি বজায় রাখার আহ্বান চীনের

কলম্বিয়ার কট্টর ডানপন্থি প্রেসিডেন্ট প্রার্থীকে ট্রাম্পের সমর্থন

ইসরাইলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে লাশ বিক্রি

ড্রোন-বোমায় আকাশ ছেয়ে ফেলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের