হোম > বিশ্ব > আমেরিকা

চাঁদে শহর গড়ার পরিকল্পনা করছেন ইলন মাস্ক

আমার দেশ অনলাইন

চাঁদে একটি শহর গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। তার ভাষায়, মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্স এখন চাঁদে একটি ‘স্বয়ংসম্পূর্ণ শহর’ নির্মাণে বেশি গুরুত্ব দিচ্ছে এবং আগামী ১০ বছরের মধ্যেই এটি বাস্তবায়ন করা সম্ভব। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মাস্ক বলেন, স্পেসএক্স এখনো ৫ থেকে ৭ বছরের মধ্যে মঙ্গল গ্রহে শহর গড়ে তোলার দীর্ঘদিনের লক্ষ্য ধরে রেখেছে। তবে বর্তমান পরিস্থিতিতে তাদের প্রধান অগ্রাধিকার হলো মানবসভ্যতার নিরাপত্তা নিশ্চিত করা এবং দ্রুত চাঁদে পৌঁছানো।

এর আগে শুক্রবার ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, স্পেসএক্স বিনিয়োগকারীদের জানিয়েছে যে তারা আপাতত মঙ্গল গ্রহের পরিকল্পনা পিছিয়ে দিয়ে চাঁদ অভিযানে মনোযোগ দিচ্ছে। মঙ্গল অভিযান ভবিষ্যতের জন্য রেখে দেওয়া হয়েছে।

রয়টার্সের তথ্য অনুযায়ী, স্পেসএক্স ২০২৭ সালের মার্চে চাঁদে একটি মানববিহীন মহাকাশযান অবতরণের লক্ষ্য নির্ধারণ করেছে।

এদিকে, এক সপ্তাহ আগে ইলন মাস্ক ঘোষণা দেন যে তার নেতৃত্বাধীন কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান এক্সএআই অধিগ্রহণ করেছে স্পেসএক্স। এই চুক্তিতে স্পেসএক্সের মূল্যায়ন করা হয়েছে প্রায় ১ লাখ কোটি ডলার এবং এক্সএআই-এর মূল্য ধরা হয়েছে প্রায় ২৫ হাজার কোটি ডলার।

এসআর

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রে গোলাবারুদের ঘাটতি, পেন্টাগনের মহাপরিদর্শকের স্বীকারোক্তি

যুক্তরাষ্ট্রে হামের প্রকোপ, মৃতের সংখ্যা বেড়ে ৪

ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসে প্রস্তাব পাস

ট্রাম্প প্রশাসনের বিদেশি শিক্ষার্থী ভিসা নীতিতে আদালতের স্থগিতাদেশ

ইরান যুদ্ধের ধাক্কায় যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডারে ভয়াবহ সংকট

যেভাবে পাল্টে যাচ্ছে নতুন প্রজন্মের মুসলিমদের রাজনৈতিক ভূমিকা

ডাকযোগে ভোটের ওপর ট্রাম্পের বিধিনিষেধ আটকে দিল আদালত

গাজায় ইসরাইলি অপরাধে মার্কিন মদত বন্ধের দাবি রাশিদা তালিবের

ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম ১০ ডলার, অচল পাম্পের ডিসপ্লে!

নিউইয়র্কে ডোনাল্ড ট্রাম্পের শৈশবের বাড়ি বিক্রি