হোম > বিশ্ব > আমেরিকা

ইরান যুদ্ধের খরচ ২৫ গুণ উঠে এসেছে ভেনেজুয়েলার তেল থেকেই : ট্রাম্প

আমার দেশ অনলাইন

ভেনেজুয়েলা থেকে প্রাপ্ত তেলের আয় ইরানের বিরুদ্ধে যুদ্ধের ব্যয়ের তুলনায় ২৫ গুণ বেশি অর্থ এনে দিয়েছে। এমনটাই দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এক বক্তব্যে ট্রাম্প বিশ্বরাজনীতিতে ইরান ও ভেনেজুয়েলা নিয়ে যুক্তরাষ্ট্রের পদক্ষেপের প্রসঙ্গ টেনে এ মন্তব্য করেন। তিনি বলেন, ভেনেজুয়েলায় আমরা কেমন করেছি? খারাপ না। আমরা ভেনেজুয়েলা থেকে এত বেশি তেল নিয়েছি যে- ইরান যুদ্ধের খরচ প্রায় ২৫ গুণ উঠে এসেছে।

ট্রাম্পের এ মন্তব্য এমন সময় এলো, যখন যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী সামরিক অভিযান নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। পেন্টাগনের তথ্য অনুযায়ী, চলতি মাসের শুরু পর্যন্ত ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনায় যুক্তরাষ্ট্রের ব্যয় দাঁড়িয়েছে প্রায় ২৯ বিলিয়ন ডলার। তবে বিভিন্ন বিশ্লেষক ও পর্যবেক্ষক বলছেন, প্রকৃত ব্যয়ের পরিমাণ আরও বেশি হতে পারে।

ট্রাম্প তার বক্তব্যে ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের জ্বালানি কৌশলের গুরুত্বপূর্ণ অংশ হিসেবেও তুলে ধরেন। তিনি ইঙ্গিত দেন, ভেনেজুয়েলার তেল উৎপাদন ও রপ্তানি থেকে যুক্তরাষ্ট্র বড় ধরনের অর্থনৈতিক সুবিধা পেয়েছে।

সূত্র: আল জাজিরা

এমই

আমরা মাথা উঁচু রাখব-আত্মসমর্পণ করব না: হিজবুল্লাহ মহাসচিব

জাকারবার্গের বিতর্কিত অধ্যায় নিয়ে বড় পর্দায় ‘দ্য সোশ্যাল রেকনিং’

ফ্যাসিবাদ সরকার রাষ্ট্রীয় নিপীড়নের হাতিয়ার হিসেবে গুমকে ব্যবহার করেছে

প্রাকৃতিক খাদ্যরঙ তৈরিতে সফল বরিশালের নারী উদ্যোক্তা

বাঁশখালীর শঙ্খ নদী হারিয়েছে জৌলুস

কক্সবাজারে হোটেল বারে সংঘর্ষে দুই যুবক নিহত

আঞ্চলিক শান্তি নষ্ট করছে ‘যুদ্ধপাগল’ ইসরাইল: এরদোয়ান

আজাদ কাশ্মীরের নতুন প্রধানমন্ত্রী ইফতিখার গিলানি

ইরান যুদ্ধ: হেগসেথকে অভিশংসনের দাবি মার্কিন কংগ্রেস সদস্যের

অর্থছাড় জটিলতায় আটকে আছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ গ্রন্থাগার নির্মাণ