হোম > বিশ্ব > আমেরিকা

সর্বোচ্চ নেতার মৃত্যুর পরও যেভাবে কার্যকর ইরানের রাষ্ট্রীয় কাঠামো

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকাণ্ড নিঃসন্দেহে ইরানের জন্য একটি বিরাট আঘাত। তবে এটি ইরানের স্বয়ংক্রিয় শাসনব্যবস্থার পরিবর্তনে কোনো প্রভাব ফেলে না। এমনকি সর্বোচ্চ নেতার মৃত্যুর পরেও সংঘাত কমার বা বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। খবর বিবিসির

যদিও খামেনি একজন একজন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন, গত ৩৭ বছর ধরে ইরানের অপ্রতিরোধ্য শাসক ছিলেন তিনি। তারপরেও ইরানের শাসন ব্যবস্থা এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন - তার মৃত্যুর পরেও এটি সমান কার্যকরভাবে চলতে থাকে।

১৯৭৯ সালের বিপ্লবের পর থেকে, ইরান শিয়া ধর্মীয় নেতাদের দ্বারা শাসিত হয়েছে এবং এর রাজনৈতিক ও সামরিক প্রতিষ্ঠানগুলি এই ধরণের শাসন ব্যবস্থা রক্ষা করার জন্য গঠিত হয়েছে।

খামেনির উত্তরসূরি নিয়োগের জন্য একটি ব্যবস্থা রয়েছে, ৮৮ সদস্যের ধর্মীয় ব্যক্তিদের নিয়ে গঠিত ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’ নামের সংস্থা ভোটের মাধ্যমে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করবে। এ সদস্যরা শাসনব্যবস্থার প্রতি অনুগত এবং খামেনির নীতির ধারাবাহিকতা বজায় রাখবেন—এমন কাউকেই বেছে নেওয়ার সম্ভাবনা বেশি।

কিন্তু ইরানের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান হল ইসলামিক রেভোলিউশনারি গার্ডস কর্পোরেশন (আইআরজিসি), একটি বিস্তৃত, আদর্শিক সামরিক বাহিনী যার উদ্দেশ্য ইরানের ইসলামী ব্যবস্থা রক্ষা করা। এটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করছে এবং দেশে কোনও ভিন্নমত সহ্য করবে না।

ধারণা করা হচ্ছে, উত্তরসূরি নির্ধারণে আইআরজিসি গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী ভূমিকা রাখবে এবং নিশ্চিত করবে—নতুন নেতা যেন তাদের স্বার্থ ও ইসলামি শাসনব্যবস্থার ধারাবাহিকতা বজায় রাখেন।

মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি ইরানের

খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: শাহবাজ শরীফ

শত্রুদের বিরুদ্ধে কঠোর হামলা চলবে: ইরানের প্রেসিডেন্ট

হরমুজ প্রণালির দুই পাশে আটকে পড়েছে শতাধিক জাহাজ

ইরানের ওপর হামলাকে ‘অবৈধ আগ্রাসন’ বলল উত্তর কোরিয়া

খামেনিকে হত্যা মুসলিমদের বিরুদ্ধে ‘প্রকাশ্য যুদ্ধ ঘোষণা’

প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে তেলআবিবে ইরানি ক্ষেপণাস্ত্র, নিহত ১

খামেনিকে হত্যার পরেও যুক্তরাষ্ট্রের সামনে নত হবে না ইরান

ইরানে নজিরবিহীন হামলার ঘোষণা ট্রাম্পের

আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন: ট্রাম্প