হোম > বিশ্ব > আমেরিকা

সুইজারল্যান্ডে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল

আমার দেশ অনলাইন

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকটি ইতিমধ্যে স্বাক্ষর হওয়ায়, জেনেভায় শুক্রবার অনুষ্ঠিত হতে যাওয়া চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল করা হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সুইজারল্যান্ড সফর স্থগিত করেছেন বলে তার মুখপাত্র মোশাররফ জাইদি এএফপি সংবাদ সংস্থাকে এ কথা জানিয়েছেন।

জাইদি বলেন, ‘প্রস্তাবিত সফরটি স্থগিত করা হয়েছে, কারণ ইতিমধ্যে ইসলামাবাদ সমঝোতা স্মারকটি ইলেকট্রনিকভাবে স্বাক্ষরিত হয়ে গেছে।’

তিনি বলেন, একটি সামগ্রিক কাঠামোর অধীনে পরবর্তী ধাপগুলো বিভিন্ন পর্যায়ে আলোচনার মাধ্যমে এগিয়ে নেওয়া হবে।

এর আগে বৃহস্পতিবার ভোরে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ যখন সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া একটি পোস্ট থেকে কিছু অংশ সরিয়ে ফেলেন, তখনই এই ইভেন্টের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছিল।

মুছে ফেলা ওই অংশে লেখা ছিল, ‘পাকিস্তানসহ মধ্যস্থতাকারী কাতার রাষ্ট্রের সমর্থনে, এই ঐতিহাসিক ঘটনাকে স্মরণীয় করে রাখতে এবং কারিগরি পর্যায়ের আলোচনা শুরু করতে নির্ধারিত সময় অনুযায়ী ২০২৬ সালের ১৯ জুন সুইজারল্যান্ডে আনুষ্ঠানিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।’

বৃহস্পতিবার সকালেও পাকিস্তানের একাধিক সূত্র বিবিসিকে নিশ্চিত করেছিল যে ইভেন্টটি এখনো বহাল রয়েছে। তবে সন্ধ্যা নাগাদ সেই পরিকল্পনায় পরিবর্তন হয়।


এমএমআর

রবিনসন-আর্চারের তোপে বিধ্বস্ত পাকিস্তান, শক্ত অবস্থানে ইংল্যান্ড

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে কমিটি গঠন

বাংলাদেশ-চীন সহযোগিতায় নতুন অধ্যায়ের সূচনা: মাহদী আমিন

যে হাতে লাশ উদ্ধারের কথা, সেই হাতেই খুলে নিল মৃত নারীর কানের দুল!

আজকের বিশ্ব: নেপালে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ৫৪৭

দুমকিতে যুবদলের আনন্দ মিছিলে হামলা, আহত ৫

বাঁশখালীতে ঘুষ নেওয়ার অভিযোগে এসআই ক্লোজড

সেনাবাহিনীর মুষ্টিযুদ্ধ প্রতিযোগিতায় ২৪ ডিভিশনের বাজিমাত

নেপালে ভয়াবহ বন্যায় নিখোঁজ প্রায় ২ হাজার

বিএনপি ধীরে ধীরে লাইনচ্যুত হয়ে ব্যর্থতার দিকে এগিয়ে যাচ্ছে: সারজিস আলম