হোম > বিশ্ব > আমেরিকা

যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন বিধিনিষেধ

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

অভিবাসন প্রক্রিয়া কঠোর করার অংশ হিসেবে নতুন পদক্ষেপ নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইএস)। ডিএইএসের দেওয়া নতুন প্রস্তাবে বলা হয়েছে, আন্তর্জাতিক শিক্ষার্থীরা যদি দেশটিতে কাজ করতে চায়, তাহলে তাদের প্রশিক্ষণ ফি বাবদ অন্তত ৭০ হাজার ডলার পরিশোধ করতে হবে।

বুধবার প্রকাশিত এক সরকারি নোটিসে জানানো হয়, এফ-১ ভিসাধারী শিক্ষার্থীদের ‘অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং’ বা হাতে-কলমে কাজের প্রশিক্ষণের জন্য কোনো অনুমোদিত প্রতিষ্ঠানকে ৭০ হাজার ডলার এবং অতিরিক্ত কোনো কাজের প্রশিক্ষণের জন্য ৩০ হাজার ডলার দিতে হবে। বর্তমানে অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিংয়ের (ওপিটি) জন্য শিক্ষার্থীদের প্রায় ৫০০ ডলার দিতে হয়।

ডিএইএসের দাবি, নতুন ফি চালুর উদ্দেশ্য হলো অভিবাসনব্যবস্থায় জালিয়াতি রোধ, অভিবাসনব্যবস্থার স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা জোরদার করা এবং যুক্তরাষ্ট্রের কর্মীদের সুরক্ষা নিশ্চিত করা।

ওপটি ব্যবস্থার মাধ্যমে বিদেশি শিক্ষার্থীরা পড়াশোনার সময় সপ্তাহে সর্বোচ্চ ২০ ঘণ্টা এবং স্নাতক শেষ করার পর নির্দিষ্ট সময় পর্যন্ত কাজের প্রশিক্ষণ নিতে পারেন। বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত বিষয়ে ডিগ্রিধারীদের জন্য অতিরিক্ত সুবিধাও রয়েছে।

সাধারণত ওপিটি অনেক শিক্ষার্থীর জন্য পরবর্তীতে এইচ-১বি ভিসায় চাকরির সুযোগ পাওয়ার একটি গুরুত্বপূর্ণ পথ। তবে ট্রাম্প প্রশাসন ইতোমধ্যে এইচ-১বি ভিসার ক্ষেত্রেও বাড়তি ফি ও বিধিনিষেধ আরোপ করেছে।

প্রস্তাবিত নিয়মটি নিয়ে দ্রুত আইনি চ্যালেঞ্জের আশঙ্কা রয়েছে। এ বিষয়ে জনসাধারণের মতামত দেওয়ার জন্য ৩০ দিন সময় রাখা হয়েছে। চূড়ান্ত অনুমোদনের পর নিয়মটি কার্যকর করতে আরো ৬০ দিন সময় দেওয়ার কথা জানিয়েছে ডিএইচএস।

সূত্র: রয়টার্স

আরএ

জেনসেনকে পুনর্বহালে ট্রাম্পের লাভ প্রায় ২০০ কোটি টাকা

যুক্তরাষ্ট্রে হামে মৃত্যু বাড়ছে

কংগ্রেসে বড় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ট্রাম্পকে কতটা চাপে ফেলতে পারবে ডেমোক্র্যাটরা

এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে জেনসেন হুয়াংকে পুনর্বহাল

শেয়ারবাজারে দরপতনের জন্য ডেমোক্র্যাটদের দুষলেন ট্রাম্প

সামনে কঠিন সময় দেখছেন ট্রাম্প

নববর্ষের পর ইরানে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

আদালতের আদেশ উপেক্ষা করে বিশাল পরিমাণ বিস্ফোরক ধ্বংসের পরিকল্পনা মার্কিন সেনাবাহিনীর

ইসরাইলি বসতি স্থাপনকারীদের সহিংসতা বন্ধে আইন করার প্রতিশ্রুতি জেফ্রিসের

ফুটবল খেলতে গিয়ে আহত নিউ ইয়র্ক সিটি মেয়র মামদানি