হোম > বিশ্ব > আমেরিকা

যুক্তরাজ্যের ঘাঁটি ব্যবহার করে ইরানে মার্কিন হামলার বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ

আমার দেশ অনলাইন

যুক্তরাজ্যের বিমান ঘাঁটি ব্যবহার করে ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনায় মার্কিন হামলার বিপক্ষে মত দিয়েছেন ব্রিটিশ নাগরিকরা। গতকাল সোমবার ইউগভের নতুন এক জরিপে এই তথ্য উঠে এসেছে।

জরিপে দেখা গেছে, ইরানে মার্কিন সামরিক আগ্রাসনের বিপক্ষে মত দিয়েছেন ৪৯ শতাংশ ব্রিটিশ নাগরিক। মাত্র ২৮ শতাংশ ব্রিটিশ নাগরিক হামলার পক্ষে মত দিয়েছেন।

যুক্তরাজ্যের বিমান ঘাঁটি ব্যবহার করে ইরানে মার্কিন হামলার অনুমতি দেওয়ার বিরোধিতা করেছে অর্ধেক ব্রিটিশ নাগরিক। মাত্র ৩০ শতাংশ এই পদক্ষেপকে সমর্থন করেছে।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার গত রোববার রাতে ঘোষণা করেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়া হবে।

ইরানে হামলার জন্য চাগোস দ্বীপপুঞ্জের ডিয়েগো গার্সিয়ায় অবস্থিত যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক ঘাঁটি ব্যবহার থেকে ওয়াশিংটনকে বাধা দেয় লন্ডন। অ্যাটর্নি জেনারেল লর্ড রিচার্ড হার্মারের আইনি পরামর্শের পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

জরিপে দেখা গেছে, মাত্র ১১ শতাংশ জনসাধারণ ইরানের ওপর মার্কিন-ইসরাইলি আক্রমণকে ‘জোরালোভাবে সমর্থন’ করেন। রক্ষণশীল ভোটারদের মধ্যে এই হার ১৭ শতাংশ এবং সংস্কার ভোটারদের মধ্যে ৩৬ শতাংশ। কিন্তু লেবার পার্টির ভোটারদের মাত্র ৫ শতাংশ জোরালোভাবে এই আক্রমণকে সমর্থন করেন এবং ১৩ শতাংশ ‘কিছুটা সমর্থন করেন’। সূত্র: মিডল ইস্ট আই

ইরানের তেল কেনায় চীনা কোম্পানিকে মার্কিন নিষেধাজ্ঞা, পাল্টা নিষেধাজ্ঞা বেইজিংয়ের

যুদ্ধ-অচলাবস্থার মাঝেও চীন সফরের নিশ্চয়তা দিলেন ট্রাম্প

ইরান যুদ্ধের জন্য অনুমোদনের প্রয়োজন নেই: কংগ্রেসকে ট্রাম্প

ইরান যুদ্ধ শেষ করে কিউবা দখলে নিতে চান ট্রাম্প

‘ইরান-চীন তেল বাণিজ্যে’ নতুন মার্কিন নিষেধাজ্ঞা

জার্মানি থেকে ৫ হাজার মার্কিন সেনা প্রত্যাহারের নির্দেশ

যুক্তরাষ্ট্রের ৬১% মানুষ ইরানে হামলাকে ভুল সিদ্ধান্ত মনে করেন

মে দিবসে যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপক বিক্ষোভ ও অর্থনৈতিক বয়কট কর্মসূচি

যুদ্ধ ক্ষমতা আইনে আপত্তি ট্রাম্পের, বললেন সমালোচকরা দেশপ্রেমিক নয়

লেবাননের প্রেসিডেন্ট ও ইসরাইলি প্রধানমন্ত্রীর বৈঠকের আহ্বান যুক্তরাষ্ট্রের