হোম > বিশ্ব > আমেরিকা

বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে ইরানকে আশ্বস্ত করতে চায় ফিফা

আমার দেশ অনলাইন

ইরানের আসন্ন বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে উদ্বেগের প্রেক্ষাপটে দেশটিকে ‘আশ্বস্ত’ করতে ইরানি ফুটবল কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে ফিফা।

রয়টার্সের বরাতে জানা গেছে, ফিফার মহাসচিব ম্যাটিয়াস গ্রাফস্ট্রম শনিবার তুরস্কের ইস্তাম্বুলে ইরান ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

সূত্র অনুযায়ী, বৈঠকে ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ এবং টুর্নামেন্ট-সংক্রান্ত নিরাপত্তা ও লজিস্টিক বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।

ইরানের দল নির্ধারিত সূচি অনুযায়ী আগামী বিশ্বকাপে তাদের তিনটি গ্রুপ ম্যাচই যুক্তরাষ্ট্রে খেলবে। তবে সাম্প্রতিক রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতির কারণে তাদের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা ও উদ্বেগ তৈরি হয়েছে।

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ইরানকে জানাতে চায় যে তারা টুর্নামেন্টে অংশ নিতে পারবে এবং প্রয়োজনীয় সব ব্যবস্থা নিশ্চিত করা হবে।

২০২৬ সালের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে।

তথ্যসূত্র: ইরান ইন্টারন্যাশনাল

এসআর

‘মেহফিল-এ-মুহাম্মাদ’ সিরাতমেলা

শত্রুপক্ষের ৩৭০ যুদ্ধবিমানে আঘাত হানার দাবি ইরানের

ইসলামী বিশ্ববিদ্যালয়ে পাঠকমেলার কার্যনির্বাহী পরিষদ

কুমিল্লায় লংমার্চকে স্বাগত জানাতে মহাসড়কে ১১ দলের নেতাকর্মীরা

ইডেন মহিলা কলেজে কার্যনির্বাহী পরিষদ গঠন

লংমার্চ ঘিরে চট্টগ্রামে ১১ দলের ব্যাপক প্রস্তুতি

বুড়িমারী স্থলবন্দরে ব্যবসা-বাণিজ্যে মন্দা, কমেছে রাজস্ব আয়

হুমকি পেলেই আগাম অভিযান চালাবে ইরান

জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে ছাড় দেওয়া হবে না

ট্রাম্পের নিশানায় ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’, কেন এত গুরুত্বপূর্ণ