হোম > বিশ্ব > আমেরিকা

ইসরাইলের প্রধানমন্ত্রী হতে চান ট্রাম্প

আমার দেশ অনলাইন

মার্কিন প্রেসিডেনন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ইসরাইলের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার জন্য নির্বাচনে লড়তে চান মার্কিন প্রেসিডেনন্ট ডোনাল্ড ট্রাম্প।

গতকাল বুধবার ইউনাইটেড স্টেটস কোস্ট গার্ড একাডেমির সমাবর্তন অনুষ্ঠানের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট বলেন, তিনি ইসরাইলে প্রধানমন্ত্রী পদের জন্য নির্বাচন করতে পারেন এবং সেখানে তিনি অত্যন্ত জনপ্রিয়।

ট্রাম্প বলেন, ‘তাই হয়তো এখানে আমার দায়িত্ব শেষ করার পর আমি ইসরাইলে যাব এবং প্রধানমন্ত্রী পদের জন্য নির্বাচন করব। আজ সকালে আমি একটি জনমত জরিপ দেখেছি, যেখানে আমার জনপ্রিয়তা ৯৯ শতাংশ; সুতরাং এটি বেশ ভালো।’

ট্রাম্প কোন জনমত জরিপের কথা উল্লেখ করেছেন তা স্পষ্ট নয় এবং এ বিষয়ে ইউএসএ টুডের পক্ষ থেকে মন্তব্যের অনুরোধ করা হলেও হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি।

বেনিয়ামিন নেতানিয়াহু বর্তমানে ইসরাইলের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন এবং ১৯৯৬ সাল থেকে তিনি একাধিক মেয়াদে এই পদে রয়েছেন। ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইল একে অপরের মিত্র হিসেবে কাজ করায় ট্রাম্প শুরু থেকেই নেতানিয়াহুর একজন কট্টর সমর্থক হিসেবে ভূমিকা রাখছেন।

ইরান যুদ্ধ পরিস্থিতি নিয়ে নেতানিয়াহুর সঙ্গে কোনো কথা হয়েছে কি না, জানতে চাওয়া হলে ট্রাম্প বলেন, ‘তিনি ঠিক আছেন। তিনি খুবই ভালো একজন মানুষ। আমি যা চাইব তিনি তা-ই করবেন। তিনি একজন চমৎকার মানুষ। আমার কাছে তিনি দারুণ একজন ব্যক্তি।’

গত ২০ মে ট্রাম্প এই মন্তব্য করেন। এর আগের দিন তিনি ইরানের ওপর আরেকটি বড় আঘাতের কথা বিবেচনা করছেন বলে জানান এবং তারও দুই দিন আগে জানান, দ্বন্দ্ব অবসানের লক্ষ্যে একটি সম্ভাব্য চুক্তির অগ্রগতির কারণে তিনি সম্ভাব্য হামলা স্থগিত করেছেন।

নেতানিয়াহু প্রসঙ্গে ট্রাম্প আরো বলেন, ‘ভুলে গেলে চলবে না, তিনি যুদ্ধকালীন প্রধানমন্ত্রী। আমার মতে, ইসরাইলে তাকে ঠিকভাবে মূল্যায়ন করা হয় না। কিন্তু তিনি একজন যুদ্ধকালীন প্রধানমন্ত্রী, আর আমি মনে করি না তাকে যথাযথ সম্মান দেওয়া হচ্ছে।’

সূত্র: ইউএসএ টুডে

এএম

লংমার্চ সফল করতে দেশবাসীর প্রতি ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের আহ্বান

গ্যাসের অভাবে শিল্পোৎপাদন ৫০ থেকে ৭০ শতাংশ কমেছে: জামায়াত এমপি

সাহিত্য-সংস্কৃতির নতুন ভাবনা নিয়ে ডাকসুর ‘প্রকাশ’

মিরপুরে অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী ‘শুটার জাকির’ গ্রেপ্তার

জেনেভায় বাংলাদেশের বিনিয়োগ উদ্যোগের প্রশংসা

বিরোধী দলের তীব্র বিরোধিতার মধ্যে সংসদে এসআরবি বিল উত্থাপন

ড. ইউনূসের ক্ষুদ্রঋণ মডেল নিতে চায় ইসলামী উন্নয়ন ব্যাংক

নারী নির্যাতন মামলায় পিডিবির সাবেক প্রধান প্রকৌশলীর স্ত্রী ও ছেলে কারাগারে

র‍্যাব বিলুপ্তিতে বিরোধীদলীয় নেতার সমর্থন, নতুন বাহিনী গঠনে আরো পর্যালোচনার আহ্বান

র‌্যাবের আদলে এসআরবি গঠনের উদ্যোগের বিরোধিতা বিরোধী দলের