হোম > বিশ্ব > আমেরিকা

যুক্তরাষ্ট্রে অবতরণের সময় ল্যাম্পপোস্ট ও ট্রাকে বিমানের ধাক্কা

আমার দেশ অনলাইন

ইউনাইটেড এয়ার লাইন্সের একটি বিমান অবতরণের সময় যুক্তরাষ্ট্রের নিউ জার্সির একটি মহাসড়কে ল্যাম্পপোস্ট ও একটি ডেলিভারি ট্রাকে ধাক্কা দেয়।

মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন ( এফএএ) জানায়, ইতালির ভেনিস থেকে আসা বোয়িং ৭৬৭ বিমানটি অবশ্য এরপর নিরাপদেই অবতরণ করে। ঘটনাটি তদন্ত করা হবে। নিউইয়র্ক থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

নিউইয়র্ক ও নিউ জার্সি বন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, এই ঘটনায় বিমানে কেউ আহত হননি। তবে ট্রাক চালক সামান্য আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়ে ছাড়া পেয়েছেন।

বিমানটিতে ২২১ জন যাত্রী ও ১০ জন ক্রু সদস্য ছিলেন।

এফএএ এক বিবৃতিতে জানায়, স্থানীয় সময় রোববার দুপুর প্রায় ২টার দিকে নিউইয়র্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ইউনাইটেড এয়ারলাইনসের ফ্লাইট ১৬৯ নিউ জার্সি টার্নপাইকে একটি লাইটপোস্টে ধাক্কা দেয়। এতে বিমানটির সামান্য ক্ষতি হয়।

পোর্ট অথরিটি জানায়, এই ঘটনায় বিমানটি একটি লাইটপোস্ট ও দক্ষিণমুখী একটি ট্রাক্টর-ট্রেলারের ক্ষতি করেছে।

কোম্পানির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট চক প্যাটেরাকিস জানান, বাণিজ্যিক বিমানটির একটি চাকা চালকের জানালায় আঘাত করে। এতে চালকের সামান্য আঘাত লাগে। তবে এইচঅ্যান্ডএস বেকারির ট্রাকটি অক্ষত ছিল।

এক বিবৃতিতে ইউনাইটেড এয়ারলাইনস জানায়, ঘটনাটির তদন্ত করা হবে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে সংশ্লিষ্ট ক্রুদের দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

এসআর

এল-সাইদের ধর্মবিশ্বাসে আক্রমণ রিপাবলিকানদের, উত্তপ্ত টাউন হল

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের প্রত্যাশা কি অতিরিক্ত বেশি

যুক্তরাষ্ট্রে স্কুলে ভর্তিতে জাতিগত বৈষম্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

ট্রাম্পের পর ইসরাইলের প্রতি বৈরী মার্কিন নেতৃত্বের শঙ্কায় নেতানিয়াহু

ট্রাম্পকে নিয়ে উদ্বেগ-হতাশায় অধিকাংশ মার্কিন নাগরিক: জরিপ

যুক্তরাষ্ট্রজুড়ে ‘নো কিংস’ সমাবেশ, মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোটের আহ্বান

বাসায় তল্লাশি ও মালামাল জব্দের বিরুদ্ধে আইনি লড়াইয়ে মার্কিন কংগ্রেস সদস্য ইলহান ওমর

ক্লিনটন-ওবামার বিরুদ্ধে অনেক তথ্য আছে, চাইলেই বড় পদক্ষেপ নিতে পারি: ট্রাম্প

ছড়িয়ে পড়ছে ক্যালিফোর্নিয়ার দাবানল, ৬ হাজার বাড়ি খালি করার নির্দেশ

যে কারণে রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা স্থগিত করলেন ট্রাম্প