হোম > বিশ্ব > আমেরিকা

ইরানের শান্তি প্রস্তাব খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র, সিদ্ধান্ত এখনো হয়নি

আমার দেশ অনলাইন

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা কমাতে এবং হরমুজ প্রণালির অচলাবস্থা দূর করতে তেহরানের দেওয়া নতুন শান্তি প্রস্তাব পর্যালোচনা করছে যুক্তরাষ্ট্র। এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, সোমবার (২৭ এপ্রিল) জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে বৈঠকে বসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবটি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এর আগে পাকিস্তানের মাধ্যমে মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের কাছে এই নতুন প্রস্তাব পাঠায় ইরান। প্রস্তাবে চলমান সংঘাত বন্ধের পাশাপাশি বৈশ্বিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি সচল রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ভবিষ্যতে আলোচনার সুযোগ রাখার কথাও উল্লেখ রয়েছে।

তবে ক্যারোলিন লেভিট জানিয়েছেন, প্রস্তাবটি বিবেচনায় থাকলেও প্রেসিডেন্ট ট্রাম্পের পূর্বনির্ধারিত মূল অবস্থানে কোনো পরিবর্তন আসেনি।

এসআর

বিশ্ববাজারে ইতিবাচক প্রভাবের দাবি করলেন ট্রাম্প

ইরান-যুক্তরাষ্ট্রের ১৪ দফা চুক্তি প্রকাশ, কী আছে তাতে

ইরানে ফের বোমা হামলার হুমকি দিলেন ট্রাম্প

ইরানকে ঘুষ দিয়েছিলেন ওবামা: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে মহাসড়কে বিধ্বস্ত বিমান, নিহত ১

ভেনেজুয়েলায় তেল অনুসন্ধান চুক্তি করল রেপসল

ইরানের সঙ্গে হওয়া চুক্তি গণমাধ্যমে পাঠ করে শোনানো হবে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ভয়াবহ সহিংসতা, অর্ধশতাধিক গ্রেপ্তার

সহিংসতায় বিপর্যস্ত হাইতিতে যাচ্ছেন জাতিসংঘ মহাসচিব

আমি পাশে না থাকলে ইসরাইলের কোনো অস্তিত্ব থাকত না: ট্রাম্প