হোম > বিশ্ব > আমেরিকা

ইরানকে নগদ অর্থ দেওয়ার দাবি উড়িয়ে দিল ট্রাম্প প্রশাসন

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষরের বিনিময়ে ট্রাম্প প্রশাসন নগদ অর্থ দিতে যাচ্ছে—এমন খবরে ‘ভুয়া তথ্য’ ছড়ানো হচ্ছে বলে দাবি করে তা প্রত্যাখ্যান করেছেন মার্কিন কর্মকর্তারা। খবর আলজাজিরার।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স গত কয়েক ঘণ্টায় একাধিক সাক্ষাৎকারে জোর দিয়ে বলেছেন, সমঝোতা স্মারকে স্বাক্ষরের বিনিময়ে ইরানকে কোনো নিষেধাজ্ঞা-ছাড় দেওয়া হয়নি।

একইসঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এক পোস্টে লিখেছেন, ‘ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করবে না—এ ব্যাপারে তারা সম্মত হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্র ইরানকে ৩০০ মিলিয়ন ডলার দিচ্ছে—এমন খবর সম্পূর্ণ ভুয়া।’ তিনি এ ধরনের দাবি ডেমোক্র্যাটদের প্রচারণা বলে আখ্যা দেন।

ট্রাম্প প্রশাসনের বক্তব্য অনুযায়ী, ইরানের জন্য যেকোনো সুবিধা হবে তাদের ভবিষ্যৎ পদক্ষেপের ওপর নির্ভরশীল। অর্থাৎ নিষেধাজ্ঞা শিথিল করা এবং জব্দকৃত সম্পদ ফেরত দেওয়ার মতো পদক্ষেপ তাৎক্ষণিকভাবে নেওয়া হবে না।

কর্মকর্তারা জানান, আগামী ১৯ জুন সমঝোতা স্মারক স্বাক্ষরের সঙ্গে সঙ্গে এসব সুবিধা কার্যকর হবে না। বরং পরবর্তী ৬০ দিনের আলোচনার সময়সীমা শেষে ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার বিষয়ে একটি চূড়ান্ত চুক্তি হলে তবেই ধাপে ধাপে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং জব্দ সম্পদ ফেরতের প্রক্রিয়া শুরু হতে পারে।

হোয়াইট হাউসের আশা, এই ৬০ দিনের আলোচনার মধ্য দিয়ে এমন একটি চুক্তি হবে, যা ইরানের পারমাণবিক কর্মসূচির ওপর দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণ নিশ্চিত করবে।

লালপুরে সাংবাদিক লাঞ্ছনার ঘটনায় ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার

৩৪ দিন পর চলছে শাহজালালের দানবাক্সের টাকা গণনা

অস্ট্রেলিয়ার প্রতিরোধেও ৬৭ রানে এগিয়ে দিন শেষ বাংলাদেশের

সিলেট বিভাগে হামে ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু

ফ্রান্সের কম্পিউটার সিস্টেমে হ্যাকারদের হানা, লাখ লাখ মানুষের তথ্য চুরি

বিশিষ্ট সাহিত্যিক ডা. কামাল হোসেনের ইন্তেকাল

দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ৭

শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী

শেখ মুজিবের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে গিয়ে যুবক আটক

৫৫০ শিক্ষার্থী নিয়ে চাকসুর ‘রান অ্যাগেইনস্ট ফ্যাসিজম’