হোম > বিশ্ব > আমেরিকা

শর্ত না মানলে ইরানের বিরুদ্ধে আবারো নৌ-অবরোধ: হেগসেথ

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ইরান কাজ না করলে দেশটির ওপর আবারও কঠোর অবরোধ আরোপ করা হতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। এর পাশাপাশি প্রয়োজনে সামরিক অভিযান চালানোর বিষয়েও হুমকি দেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। খবর বিবিসির।

সাম্প্রতিক চুক্তির অংশ হিসেবে, যুক্তরাষ্ট্র ইরানের ওপর থেকে নৌ-অবরোধ তুলে নিতে সম্মত হয়েছে, যা এতদিন ইরানি জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করছিল।

হেগসেথ বলেন, ইরান যদি তাদের প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না করে এবং পারমাণবিক অস্ত্র তৈরির উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ না করে, তবে প্রয়োজন হলে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ পুনরায় সামরিক অভিযান শুরু করতে প্রস্তুত রয়েছে।

কিছু ইউরোপীয় দেশ হরমুজ প্রণালিতে মাইন অপসারণ অভিযানে অংশ নিতে প্রস্তুত বলেও জানান মার্কিন প্রতিরক্ষামন্ত্রী।

এছাড়া ব্রিটেনকে আরও বড় ভূমিকা পালনের আহ্বান জানিয়ে হেগসেথ বলেছেন, দেশটিকে অবশ্যই আরও এগিয়ে আসতে হবে।

এমএমআর

টিভির পর্দায় অস্ট্রেলিয়া-বাংলাদেশের টেস্টের সঙ্গে ফুটবলের রোমাঞ্চ

দখল-দূষণে মরণদশায় নড়াইলের চিত্রা-নবগঙ্গা নদী

নিয়োগবিধি ছাড়াই রেলের ৮৫ কর্মকর্তাকে পদোন্নতির তোড়জোড়

ইরানের তিন পাইলটকে আটকের অভিযোগ অস্বীকার কাতারের

অবৈধভাবে গড়ে উঠছে শত শত চুন তৈরির কারখানা

কলাগাছের তৈরি ভেলার প্রতিযোগিতা উৎসব

সুইজারল্যান্ডে ভয়াবহ খরা, কৃষিতে ক্ষতি ছাড়াতে পারে পূর্বের রেকর্ড

অবশ্যই বাংলাদেশের জেতা উচিত

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ৪৭

মোদিদের শত্রু সেই ‘আজাদি’ স্লোগান আবার ভারতের তরুণদের মুখে