হোম > বিশ্ব > আমেরিকা

দ্বিতীয় দফা আলোচনায় অগ্রগতির ইঙ্গিত, আশাবাদী পাকিস্তান

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য দ্বিতীয় দফা আলোচনা ঘিরে ইতিবাচক সংকেত পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে পাকিস্তান। দুই পক্ষকে মুখোমুখি আলোচনায় বসাতে সক্রিয়ভাবে কাজ করছে ইসলামাবাদ।

রাজধানী ইসলামাবাদে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং কূটনৈতিক তৎপরতা বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আলোচনা চলমান থাকলেও তা এখনো নাজুক অবস্থায় রয়েছে, তবে পুরো প্রক্রিয়াটি কঠোরভাবে নিয়ন্ত্রিত হচ্ছে।

পাকিস্তান তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বার্তা আদান-প্রদান অব্যাহত রেখেছে। পর্দার আড়ালে ব্যাপক কূটনৈতিক কার্যক্রম চললেও দ্বিতীয় দফা আলোচনা এগিয়ে নিতে পাকিস্তান যথেষ্ট আশাবাদী অবস্থানে রয়েছে।

পাকিস্তানি কর্মকর্তারা জানিয়েছেন, তারা উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ করেছে এবং দুই দিক থেকেই ইতিবাচক ইঙ্গিত পাচ্ছে। তাদের আশা, এই আলোচনা শেষ পর্যন্ত একটি গুরুত্বপূর্ণ সমঝোতার দিকে এগোতে পারে।

সূত্র: আলজাজিরা

এসআর

নীতিমালা প্রকাশ, একাদশে ভর্তির আবেদন শুরু ২ সেপ্টেম্বর

নবনিযুক্ত ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে এনডিসি ক্যাপস্টোন ফেলোদের সৌজন্য সাক্ষাৎ

মিরাজকে খুঁজে আদালতে হাজিরের দাবি মানবাধিকার সংগঠনের

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের শপথ পড়ালেন ডিসি

ডিএনএ পরীক্ষায় প্রমাণ, নবজাতকের বাবা মাদরাসা শিক্ষক

গ্যাস-বিদ্যুৎ, আইনশৃঙ্খলায় নজর বাড়ানোর আহ্বান আলালের

বাবার লাশ ঘরে রেখে দুই ভাইয়ের মারামারি

রাজধানীতে ৫ হাজার পিস ইয়াবাসহ এএসআই গ্রেপ্তার

সূচি মেলানো আর অর্থায়নই এখন বড় চ্যালেঞ্জ

৪১ কোটি টাকায় বিক্রি ‘হ্যান্ড অব গড’ গোলের বল