হোম > বিশ্ব > আমেরিকা

নিউ ইয়র্ক সিটির মেয়র মামদানির বাসভবনের সামনে বোমা বিস্ফোরণ

আমার দেশ অনলাইন

নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির বাসভবনের সামনে বোমা হামলার ঘটনা ঘটেছে। নিউ ইয়র্ক সিটি পুলিশ বিভাগ (এনওয়াইপিডি) জানিয়েছে, মামদানির বাড়ির বাইরে বিক্ষোভ চলাকালে একটি শক্তিশালী বিস্ফোরক নিক্ষেপ করা হয়। এ ঘটনায় দুজনকে হেফাজতে নেওয়া হয়েছে।

রোববার পুলিশ জানায়, মেয়রের বাসভবন গ্রেসি ম্যানশনের বাইরে অ্যাক্টিভিস্ট জ্যাক ল্যাংয়ের নেতৃত্বে কট্টর ডানপন্থি ও মুসলিমবিদ্বেষীরা জেড়ো জন। এ সময় আরেক দল পাল্টা বিক্ষোভ করলে সংঘর্ষ হয়।

নিউ ইয়র্ক পুলিশ বিভাগ রোববার (৮ মার্চ) সংবাদ সম্মেলনে জানায়, উদ্ধারকৃত ডিভাইসটি কোনো সাধারণ স্মোক বোম্ব বা ধোঁয়া বোমা ছিল না। এটি ছিল অত্যন্ত শক্তিশালী ‘টিএটিপি’ বিস্ফোরক দিয়ে তৈরি একটি সক্রিয় বোমা। বিস্ফোরকটির ভেতরে ধ্বংসক্ষমতা বাড়ানোর জন্য প্রচুর পরিমাণে নাট-বল্টু, স্ক্রু এবং ধাতব টুকরো ব্যবহার করা হয়েছিল।

পুলিশ কমিশনার জেসিকা টিশ জানান, ১৮ বছর বয়সি এক বিক্ষোভকারী জ্বলন্ত অবস্থায় ডিভাইসটি পুলিশের ব্যারিকেডের দিকে ছুড়ে মারে। এর কিছুক্ষণ পর তিনি দ্বিতীয় একটি ডিভাইস ব্যবহারের চেষ্টা করলে পুলিশ তাকে ও তার সহযোগীকে আটক করে। অভিযুক্ত দুজনেই পেনসিলভানিয়ার বাসিন্দা।

ঘটনার সময় মেয়র জোহরান মামদানি ও তার স্ত্রী রামা দুওয়াজি বাসভবনে ছিলেন না। এক বিবৃতিতে মেয়র এই ঘটনাকে ‘বিদ্বেষপ্রসূত’ এবং ‘অত্যন্ত নিন্দনীয়’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ‘সহিংসতা কখনো প্রতিবাদের ভাষা হতে পারে না। বিস্ফোরক ব্যবহার করে অন্যদের ক্ষতি করার এই চেষ্টা কেবল অপরাধই নয়, এটি আমাদের শহরের মূল্যবোধের পরিপন্থি।’

ট্রাম্পকে কাতারের উপহার দেওয়া বিমান ঘিরে তীব্র বিতর্ক, সমালোচনার ঝড়

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা বাস্তবায়নে গোপন আলোচনা চলছে: সুইজারল্যান্ড

কাতারের উপহার দেওয়া বিলাসবহুল বিমান উন্মোচন করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র নয়, ইরান হতাশার মধ্যে রয়েছে: ট্রাম্প

ট্রাম্পের মন্তব্যে বিস্মিত মেলোনি, দিলেন কড়া জবাব

স্বর্ণের দামে বড় পতন

নিউইয়র্কের টাইমস স্কয়ারে গোলাগুলি, আতঙ্কে দিগ্বিদিক ছুটলেন পথচারীরা

সুইজারল্যান্ডে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতায় তেহরানের অর্থনৈতিক জয়

এরদোয়ানকে খুশি করতেই ন্যাটো সম্মেলনে যাচ্ছেন ট্রাম্প