হোম > বিশ্ব > আমেরিকা

বিশ্বকাপে আইআরজিসিকে ‘অপমান না করার’ নিশ্চয়তা চায় ইরান

আমার দেশ অনলাইন

ইরান বিশ্বকাপকে ঘিরে নতুন এক কূটনৈতিক শর্ত সামনে এনেছে। দেশটির ফুটবল ফেডারেশনের প্রধান মেহদি তাজ দাবি করেছেন, বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফাকে নিশ্চিত করতে হবে যে, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য আসরে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এবং অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ‘অপমান’ করা হবে না।

তাজ বলেন, “আমাদের সফরের জন্য একটি নিশ্চয়তা প্রয়োজন—তারা আমাদের রাষ্ট্রীয় প্রতীক, বিশেষ করে আইআরজিসিকে অপমান করতে পারবে না।” তিনি আরও বলেন, “আমরা বিশ্বকাপে যাচ্ছি, যার জন্য আমরা যোগ্যতা অর্জন করেছি। আমাদের আয়োজক ফিফা। মি. ট্রাম্প বা যুক্তরাষ্ট্র নয়।”

এই মন্তব্যের পেছনে সাম্প্রতিক একটি ঘটনার প্রভাব রয়েছে। গত সপ্তাহে কানাডায় প্রবেশের সময় ইরানি ফুটবল প্রতিনিধিদলকে ফিরিয়ে দেওয়া হয়। পরে কানাডা জানায়, আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্টতার কারণে তাজের ভিসা বাতিল করা হয়েছিল। উল্লেখ্য, কানাডা ও যুক্তরাষ্ট্র—দুই দেশই আইআরজিসিকে একটি ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে চিহ্নিত করেছে।

এ ঘটনার পর মাতিয়াস গ্রাফস্ট্রম ইরান ফুটবল ফেডারেশনকে চিঠি দিয়ে দুঃখ প্রকাশ করেন এবং বিশ্বকাপ প্রস্তুতি নিয়ে আলোচনার জন্য জুরিখে আমন্ত্রণ জানান।

তাজ জানান, তিনি যে নিশ্চয়তা চাইছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। “যদি এমন নিশ্চয়তা দেওয়া হয় এবং দায়িত্ব স্পষ্টভাবে নেওয়া হয়, তাহলে কানাডার মতো ঘটনা আর ঘটবে না,” বলেন তিনি।

উল্লেখ্য, আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করবে। ইরানের নির্ধারিত গ্রুপ ম্যাচগুলোর দুটি লস অ্যাঞ্জেলেসে এবং একটি সিয়াটলে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

তথ্যসূত্র: আল জাজিরা

এসআর

নেপালের ভয়াবহ বন্যায় শত শত পর্যটক নিখোঁজ, কোন দেশের কতজন

ভারতে হিজাব পরায় বাধা, ক্ষুব্ধ ওয়াইসি বললেন ‘এটি ইসলামের ওপর আঘাত’

মস্কোয় প্রদর্শনীতে তুলে ধরা হলো রাশিয়ার ১১০০ বছরের ইসলামী ঐতিহ্য

ইসরাইলি দখলদারিত্বের অবসান ছাড়া শান্তি আসবে না: জাতিসংঘে কাতার

ইয়েমেনের আল-মাখা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

হামজা চৌধুরী লেস্টার ছেড়ে যাচ্ছেন ডার্বি কাউন্টিতে!

তিব্বতে ভূমিকম্প, তিন মিনিট পর নেপালে ভয়াবহ বন্যা—নেপথ্যে কী

নেপালের আকস্মিক বন্যায় কানাডার ২৪ নাগরিক নিখোঁজ

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান

নিখোঁজের ৩২ ঘণ্টা পর সাগরে মিলল নিউজিল্যান্ডের কিশোরের লাশ